Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাড়ে পাঁচ কোটির রেঞ্জ রোভার কিনলেন মহেশ বাবু

দক্ষিণী তারকাদের রেঞ্জ রোভারের গাড়ির প্রতি বরাবরই দুর্বলতা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলেবদের নিত্য-নতুন গাড়ি কেনার শখ সবার জানা। বলিউড তারকা থেকে শুরু করে দক্ষিণ তারকাদের গ্যারাজে শোভাবর্ধন করে থাকে একাধিক বিলাসবহুল গাড়ি। সব গাড়িতে যে চড়েন তাঁরা, তা ঠিক নয়। কিন্তু বৈভব দেখাতে গাড়ি কেনায় কোনও খামতি রাখতে চান না তাঁরা। এবার নতুন গাড়ি কিনে প্রচারে এসেছেন দক্ষিণী তারকা মহেশবাবু। সোনালী রঙের নতুন রেঞ্জ রোভার কিনেছেন তেলেগু নায়ক। ওই বিলাসবহুল গাড়ির দাম বেশি নয়। মাত্র পাঁচ কোটি ৪০ লক্ষ টাকা।

দক্ষিণের জনপ্রিয় তারকাদের রেঞ্জ রোভার গাড়ির প্রতি অমোঘ টান রয়েছে। মালয়ালি তারকা মোহনলাল, চিরঞ্জীবী, ‘আরআরআর’ খ্যাত জুনিয়র এনটিআর-সহ অনেকের গ্যারাজেই রয়েছে রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়ি। কিন্তু প্রথম হায়দরাবাদি হিসেবে সোনালি রঙের রেঞ্জ রোভারের মালিক হয়েছেন মহেশ বাবু। হায়দরাবাদ শহরের একটি অভিজাত ক্লাবের পার্কিং লটে ওই গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন তিনি। বর্তমানে ভারতে গাড়ির বাজারে সবচেয়ে দামীর গাড়ির মধ্যে উল্লেখযোগ্য, রেঞ্জ রোভার।  

তেলেগু ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় নায়ক হিসেবে মহেশবাবুর খ্যাতি রয়েছে। বর্তমানে তিনি জুটি বেঁধেছেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে। পরিচালকের পরবর্তী ছবি ‘গুন্টুর কারাম’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু। গত কয়েকদিন ধরেই ওই ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। নায়িকা হিসেবে পূজা হেগড়ের অভিনয়ের কথা ছিল। কিন্তু আচমকাই ছবি থেকে বাদ গিয়েছেন তিনি। এমনকী ছবির সঙ্গীত পরিচালক এস থামানকেও সরিয়ে দেওয়া হয়েছে। কী কারণে দুজনকে ছবি থেকে বাদ দেওয়া হলো, তা নিয়ে মুখ খোলেননি পরিচালক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00