Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এখানে দুর্গাপুজোর চারদিন ধরে চলে মুখোশ নাচ এবং চণ্ডীপাঠ…..

তবে এখনও সেই প্রথা বিলুপ্ত হয়নি। প্রথা মেনে মুখোশ নাচ এবং চণ্ডীপাঠ করা হয়। গ্রামবাসীদের বিশ্বাস এই দুর্গা মন্দিরটি অত্যন্ত জাগ্রত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর শহরাঞ্চলের ভিড় তো আছেই। কিন্তু গ্রামের দুর্গাপুজোও কিন্তু মানুষকে খুব টানে। এক সময় কামানের তোপে দুর্গাপুজোর সূচনা হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথাও বিলুপ্ত বিয়ে গিয়েছে। কিন্তু সেই দুর্গাপুজোর ঐতিহ্য এখনও ধরে রেখেছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের উদগ্রামের দুর্গা মন্দির কমিটি। সেখানে ৫০০ বছর ধরে একই রকম ঐতিহ্য বজায় রেখে চলেছেন তাঁরা। তবে এই দুর্গাপুজোর একটি ইতিহাস রয়েছে। কথিত আছে, অবিভক্ত দিনাজপুরের রাধিকাপুরে জমিদার জগদীশচন্দ্র রায় বাহাদুর এই পুজোর সূচনা করেছিলেন। সেই সময় কামানের তোপেই দুর্গাপুজোর সূচনা করার প্রচলন ছিল। তারপর বহু বছর কেটে গিয়েছে। বাংলা ভাগ হয়ে গিয়েছে। ওপার বাংলায় এই বংশের অনেকেই চলে গিয়েছেন। বিশেষত বাংলা ভাগ হয়ে যাওয়ার পর সেই পুজোর প্রথা আগের মত আর নেই। কিন্তু স্থানীয়রা এখনও পুরনো কিছু নিয়ম মেনে পুজো করেন।

গ্রামে পুরনো কাঠামো দিয়ে দুর্গা প্রতিমা তৈরি হয়। আগের বছরের দুর্গা প্রতিমা জন্মাষ্টমীর দিন বিসর্জন হয়। পরে কাঠামো জল থেকে তুলে রেখে তাতেই মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয় দুর্গা প্রতিমা। ৫০০ বছর আগে এই পুজোয় চার দিন ধরে মুখোশ নাছর এবং চণ্ডীপাঠের বিশেষ ব্যবস্থা ছিল। বিশ্বাস করা হত, মূলত গ্রামবাসীদের অশুভ শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এই প্রথা চালু হয়েছিল। তবে এখনও সেই প্রথা বিলুপ্ত হয়নি। প্রথা মেনে মুখোশ নাচ এবং চণ্ডীপাঠ করা হয়। গ্রামবাসীদের বিশ্বাস এই দুর্গা মন্দিরটি অত্যন্ত জাগ্রত।

গ্রামের কোনও মেয়ের বিয়ে হলে যেমন দুর্গা মন্দিরে গিয়ে দেবী দুর্গাকে প্রণাম করা হয়, গ্রামে কোনও নববধূ এলে দেবী দুর্গাকে প্রণাম করে শ্বশুর বাড়িতে যান। গ্রামবাসীরা জানাচ্ছেন মন্দিরের বেশ কিছু জমিতে চাষবাস করে ফসল বিক্রির টাকায় মন্দিরের রক্ষণা বেক্ষণ এবং দুর্গাপুজোর খরচ বহণ করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00