Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকায় দুর্গাপুজোর সংখ্যা বেড়ে ২৪১, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

গত বছর ২৩৭টি পুজোমণ্ডপে দেবী দুর্গাকে আবাহন করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দুদের প্রাণের উ‍ৎসব দুর্গাপুজো ঘিরে কার্যত পদ্মা পাড়ে সাজো সাজো রব। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মণ্ডপ সাজানোর কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। কোথাও বা মাতৃপ্রতিমায় শেষ তুলির আঁচড় দিচ্ছেন শিল্পীরা। গত বছর দেশজুড়ে পুজোমণ্ডপে মৌলবাদীদের হামলা সত্বেও এ বছর ঢাকা মহানগরে দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। গত বছর ২৩৭টি পুজোমণ্ডপে দেবী দুর্গাকে আবাহন করা হয়েছিল। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪১টি। এর মধ্যে মহানগর দক্ষিণে ১৫৪টি ও উত্তরে ৮৭টি। সবচেয়ে বেশি পুজো হবে পুরান ঢাকার সূত্রাপুর থানায়। এখানে ২৫টি পুজোমণ্ডপে মাকে আবাহন করা হবে।

করোনাভাইরাসের কারণে গত দু’বছর বেশ কিছু বিধিনিষেধ থাকায় সাধারণ মানুষ প্রাণ খুলে আনন্দে মাততে পারেননি। কিন্তু চলতি বছর মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় বাঁধভাঙা উ‍ৎসবে মেতে উঠতে তৈরি আম আদমি। বৃহস্পতিবার শাঁখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, শ্যামবাজার, পাটুয়াটুলী, প্যারীদাস রোড, কলতাবাজার, মুরগিটোলা, মদনমোহন দাস লেন ঘুরে চোখে পড়ল জোর কদমে চলছে পুজো উদযাপন। শাঁখারীবাজারে পুজোর উপকরণের পসরা সাজিয়ে বসেছেন অসংখ্য দোকানদার। শুধু মহানগরের পুজো কমিটির আয়োজকরাই নন, দেশের বিভিন্ন প্রান্তের পুজো কমিটির সদস্যরাও পুজো সামগ্রী কিনতে হাজির হয়েছেন।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ জানিয়েছেন, মহানগরে প্রতিটি মণ্ডপে প্রস্তুতি প্রায় শেষের দিকে। কয়েকটি মন্দিরে সামান্য কাজ বাকি আছে। আগামী দুই-এক দিনের মধ্যে তা শেষ হয়ে যাবে। পুজোয় যাতে দুষ্কৃতীরা কোনও গোলমাল পাকাতে না পারে, তার জন্য পুজোর আগে থেকেই মণ্ডপ ও মন্দিরগুলিতে বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00