Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভা ভোটে ভরাডুবির পরে শুক্রে ভাগবতের সঙ্গে বৈঠকে যোগী আদিত্যনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, গোরখপুর: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাম রাজ্যে ভরাডুবি ঘটেছে স্বঘোষিত ‘রাম’ ইজারাদার বিজেপির। রাজ্যের ৮০ আসনের মধ্যে মাত্র ৩৩ আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পদ্ম শিবিরকে। রাম জন্মভূমি অযোধ্যাতেও হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী। লোকসভা ভোটে ভরাডুবির পরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তরফে লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি শীর্ষ নেতৃত্বকে নিশানা করে মন্তব্য করা হচ্ছে। দুই শিবিরের মধ্যে সম্পর্কে ফাটলের মধ্যেই আজ শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকে বসছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আর ওই বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।

গত ৩ জুন থেকে গোরখপুরের চিউহাটার সরস্বতী বিদ্যা মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে সঙ্ঘের স্বয়ংসেবকদের বিশেষ প্রশিক্ষণ শিবির। গতকাল বৃহস্পতিবারই ওই প্রশিক্ষণ শিবিরে বিশেষ বক্তব্য রাখেন সঙ্ঘ প্রধান ভাগবত। পাশাপাশি তিনি বেনারস, গোরখপুর, কানপুর এবং অবোধের সাংগঠনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে সঙ্ঘের ২৮০ আধিকারিক ও কর্মকর্তা হাজির ছিলেন। সঙ্ঘের বিভিন্ন শাখা সংগঠনের কাজকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি রাম রাজ্যে বিজেপির ভরাডুবি নিয়েও কথা হয়। সঙ্ঘের আধিকারিকরা জানান, উন্নয়নের কথা তুলে ধরার পরিবর্তে সাম্প্রদায়িক প্রচারের উপরেই বেশি জোর দিয়েছিলেন বিজেপি প্রার্থী এবং নেতারা। তাছাড়া দলের গোষ্ঠীদ্বন্দ্বও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল।

বিজেপির অন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঠাণ্ডা লড়াই চলছে। লোকসভা ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সেই ঠাণ্ডা লড়াই লক্ষ্য করা গিয়েছে। যদিও দলের ভরাডুবির পরেই শাহের ঘনিষ্ঠ নেতারা মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। তবে ছেড়ে কথা বলছে না যোগী শিবির। সূত্রের খবর, যে সব আসনে বিজেপি হেরেছে, সেখানে কীভাবে তাঁর মতামতকে উপেক্ষা করে প্রার্থী বাছাই করা হয়েছিল তা নিয়ে সঙ্ঘ প্রধানকে এক বিস্তারিত রিপোর্ট তুলে দেবেন যোগী আদিত্যনাথ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00