Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে মেরি কমের নেতৃত্বে তদন্ত কমিটি

তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার রাতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করল ভারতীয় অলিম্পিক সংস্থা। ওই তদন্ত কমিটিতে রয়েছেন মেরি কম, দোলা বন্দ্যোপাধ্যায়, যোগেশ্বর দত্ত, অলকানন্দা অশোক, সহদেব যাদব ও দুই আধিকারিক। তবে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

গত কয়েকদিন ধরেই জাতীয় কুস্তি সংস্থার সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিবিদদের যৌন  হেনস্তার অভিযোগ ঘিরে উত্তাল দেশ। গত তিন দিন ধরে বিচার চেয়ে দিল্লির যন্তর-মন্তরে ধর্না দিচ্ছেন দেশের নামী-দামী কুস্তিবিদরা। বেশ কয়েকবার দফায়-দফায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেছিলেন ধর্নাকারীরা। যদিও কোনও সমাধান সূত্র মেলেনি।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে এদিন বিকেলে বৈঠকে বসেন ভারতীয় অলিম্পিক সংস্থার কার্যকরী সমিতির সদস্যরা। ওই বৈঠকেই সাত সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য কোনও সময়সীমা বেঁধে না দেওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। আন্দোলনকারী কুস্তিবিদদের আশঙ্কা, বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশেই বিষয়টি ধামাচাপা দিতে তদন্ত কমিটি গঠনের নাটক করছেন অলিম্পিক সংস্থার সদস্যরা। যদিও তদন্ত কমিটির অন্যতম সদস্য সহদেব যাদব জানিয়েছেন, সব পক্ষের সঙ্গে কথা বলেই রিপোর্ট জমা দেওয়া হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00