জুনে পাইকারি পণ্যের মূল্যবৃদ্ধি বেড়ে ৩.৩৬ শতাংশে পৌঁছল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চাল-ডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে পকেট খালি হচ্ছে আম আদমির। সময় যত গড়াচ্ছে ততই অগ্নিমূল্য হয়ে উঠছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। গত জুন মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল, সরকারি তথ্যেই তা প্রমাণিত। আজ সোমবার (১৫ জুলাই) কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনে পাইকারি মূল্যবৃদ্ধি পৌঁছেছিল ৩.৩৬ শতাংশে। যা মে মাসে ছিল ২.৬১ শতাংশে। অর্থা‍ৎ এক মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি দাম বেড়েছে .৭৫ শতাংশের মতো।

চলতি বছরের মার্চে পাইকারি পণ্যের মূল্যবৃদ্ধি ছিল .৫৩ শতাংশ। এপ্রিল ও মে মাসে দেশজুড়ে লোকসভা ভোটের সময়ে তা বেড়ে দাঁড়িয়েছিল যথাক্রমে ১.২১ ও ২.৬১ শতাংশে। লোকসভা ভোট মিটতে না মিটতেই পাইকারি পণ্যের মূল্যবৃদ্ধি আরও লাগামছাড়া হয়েছিল। যার প্রভাব পড়েছে খুচরো পণ্যের বাজারেও। আর তার ফলেই আম-আদমি বাজারে গিয়ে চোখে সর্ষেফুল দেখছেন।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্যপণ্যের পাশাপাশি ভোজ্য তেল, জ্বালানি তেল-সহ অন্যান্য জিনিসের পাইকারি দাম বেড়েছে। কাঁচা শাকসবজি, মাছ-মাংসের পাশাপাশি উ‍ৎপাদিত পণ্যের দামও বেড়েছে। আর তার ফলেই পাইকারি পণ্যের মূল্যবৃদ্ধি মে মাসের তুলনায় জুন মাসে হু-হু করে বেড়েছে।

১৭ বছর বাদে লাভের মুখ দেখল BSNL, কত লাভ করল জানেন?

ডোনাল্ড ট্রাম্পের Crypto প্রীতি বিশ্ববাজারে বিনিয়োগের নয়া পথ খুলে দিয়েছে

Amazon Prime Day-তে থাকছে নজরকাড়া অফার, মিস করলেই পস্তাবেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]