Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভয় পেয়েছেন মোদি’, সিবিআই তদন্ত নিয়ে খোঁচা কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাঁর জন্য নতুন সরকারি বাসভবন নির্মাণে অনিয়মের অভিযোগ খারিজ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘সামনেই পাঁচ রাজ্যের বিধানসভার ভোট। আর ওই ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বাসভবন নির্মাণে দুর্নীতির ছেঁদো অভিযোগ তুলে সিবিআইকে দিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ওই তদন্তের আসল উদ্দেশ্য হল, হেনস্তা করা।’

মুখ্যমন্ত্রী হিসেবে যে সরকারি বাসভবনে বসবাস করতেন কেজরিওয়াল, তা জরাজীর্ণ হওয়ার কারণে নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার। আর ওই বাড়ি নির্মাণ নিয়ে আপ সুপ্রিমোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্ব। গত কয়েক মাস ধরেই বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে লাগাতার অভিযোগ তোলা হচ্ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীর নয়া বাসভবন নির্মাণে কোটি-কোটি টাকা দুর্নীতি হয়েছে। সরকারি নিয়ম নীতি লঙ্ঘন করে পেটোয়া ঠিকাদারদের বরাত পাইয়ে দেওয়া হয়েছে। ওই অভিযোগের পরেই গত মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রীর নয়া সরকারি বাসভবন নির্মাণ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে নামে সিবিআই। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ পেয়েই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক এফআইআরও দায়ের করা হয়েছে।

তাঁর বাড়ি নির্মাণ নিয়ে সিবিআই তদন্তকে স্বাগত জানিয়ে এদিন আপ সুপ্রিমো বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকে স্বাগত জানাচ্ছি। বাড়ি নির্মাণে কোনও অনিয়ম হয়নি। তাই অনিয়মের কোনও প্রমাণও পাবে না। গত আট বছরে দিল্লি সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০টি তদন্ত করিয়েছেন। কখনও আবগারি নীতি নিয়ে, কখনও বাসের প্যানিক বাটন কেনা নিয়ে। কোনও তদন্তেই কিছু মেলেনি। শুধু চরিত্রহননের উদ্দেশেই তদন্ত চলছে।’ আপের জনপ্রিয়তা দেখে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন কেজরিওয়াল।

উপরাষ্ট্রপতি পদে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত কেজরিওয়ালের

‘ইন্ডিয়া’ জোটের দফারফা, বিহারে বিধানসভার ভোটে লড়বে কেজরির আম আদমি পার্টি

ভাঙন শুরু আপে, ইস্তফা দিল্লি পুরসভার একাধিক কাউন্সিলরের

সরকারি সম্পত্তি অপব্যবহারের অভিযোগে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন কেজরিওয়াল, সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

রাজ্যসভায় যাচ্ছেন বিধানসভার ভোটে হেরো কেজরিওয়াল? জোর জল্পনা

বিপাকে কেজরিওয়াল, শিশমহল নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের

‘নিজেদের মধ্যে আরও লড়ো’, আপ-কংগ্রেসকে বিঁধলেন ওমর আবদুল্লা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00