Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে আবর্জনার স্তূপের বাইরে মহিলার মৃতদেহ উদ্ধার

রবিবার সবজি মান্ডি এলাকায় হাসপাতালের কাছ থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর দিল্লির (North Delhi) আবর্জনার স্তূপের (Garbage Dump) বাইরে থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। রবিবার সবজি মান্ডি এলাকায় হাসপাতালের কাছ থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কীভাবে ওই মহিলার মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে দেহ উদ্ধারের পর শরীরে কোনও আঘাতের চিহ্ন বা যৌন নিপীড়নের চিহ্ন মেলেনি। পুলিশের অনুমান মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃত মহিলা মাদকাসক্ত হতে পারে। মৃতদেহের কাছে তার কোনো জিনিসপত্র পাওয়া যায়নি, পুলিশ জানিয়েছে, সিআরপিসি’এর ১৭৪ ধারার অধীনে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

পুলিশের তরফে মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আশেপাশের এলাকার বিভিন্ন দোকান ও বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কেউ খুন করে মহিলাকে ফেলে দিয়ে গিয়েছে, নাকি অন্য কোনও কারণে মহিলার মৃত্যু হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00