Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পাগল’ বলায় গর্ভধারিণী মাকে ছুরিকাঘাতে খুন করল গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: মানসিক ভারসাম্যহীন ছেলেকে ‘পাগল’ বলে ডেকেছিলেন। আর নিজের প্রাণ দিয়েই তার মূল্য চোকাতে হলো ৫৯ বছর বয়সী গর্ভধারিণী মাকে। গতকাল রবিবার ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। ইতিমধ্যেই মাকে খুনের অভিযোগে গুণধর ছেলেকে আটক করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হচ্ছে।

সোমবার গুরুগ্রামের সিনিয়র পুলিশ আধিকারিক ময়াঙ্ক গুপ্ত জানিয়েছেন, গুরুগ্রামের ৪৮ নম্বর সেক্টরের এক আবাসনেই স্বামী ও সন্তানকে নিয়ে থাকতেন নিহত রেণু শাহ। গত কয়েক মাস ধরেই মানসিক চিকি‍ৎসা চলছিল সন্তানের। রবিবার রাতে নিজের গর্ভজাত ছেলের আচরণে বিরক্ত হয়ে ‘পাগল’ বলে কটাক্ষ করেছিলেন। আর তার পরেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। রান্নাঘর থেকে ছুরি তুলে এনে এলোপাথাড়ি মাকে কোপাতে শুরু করে গুণধর ছেলে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন রেণু দেবী। গুরুতর জখম মাকে আগুনে জ্যান্ত পোড়াতে ফ্ল্যাটেও আগুন ধরিয়ে দেয়। পড়শিরা ফ্ল্যাটে আগুন দেখে পুলিশ খবর দেন। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দরজা ভেঙে ভিতরে ঢুইকে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি রক্তাক্ত ও অগ্নিদগ্ধ অবস্থায় রেণু দেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে ম্যত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি।

পুলিশের কাছে নিহতের পড়শিরা অভিযোগ করেছেন, মানসিক চিকি‍ৎসা শুরুর পরেই বাবা-মায়ের সঙ্গে ঘাতক সন্তানের ঝগড়া চলছিল। প্রায়শই বাবা-মায়ের উপরে চড়াও হতো ২৭ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন যুবক। গতকাল রবিবার রাতে যখন ভয়ঙ্কর ঘটনা ঘটে, তখন ফ্ল্যাটে ছিলেন না রেণু দেবীর স্বামী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00