Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৮০ হাজার পুলিশ কী করছে? অমৃতপালের গ্রেফতারি নিয়ে প্রশ্ন পঞ্জাব হাইকোর্টের

ওয়ারিশ পঞ্জাব দে’র প্রধানের গ্রেফতারি নিয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধান তথা খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে চারদিন ধরে চেষ্টা চালিয়েও গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের তোপের মুখে পড়ল পঞ্জাব পুলিশ। আজ মঙ্গলবার ‘দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা’ অমৃতপাল সিংয়ের গ্রেফতারির নিয়ে এক মামলার শুনানিতে পঞ্জাব হাইকোর্টের বিচারপতি পঞ্জাব সরকারের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনাদের ৮০ হাজার পুলিশ কর্মী রয়েছে। ওই বিপুল সংখ্যক পুলিশ কর্মী কী করছেন? কী করে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন অমৃতপাল?’ ওয়ারিশ পঞ্জাব দে’র প্রধানের গ্রেফতারি নিয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

পৃথক খলিস্তানি রাষ্ট্র গঠনের দাবিতে সরব হওয়া অমৃতপাল সিংকে ধরতে গত শনিবার বিশেষ অভিযান শুরু করেছে পঞ্জাবের আম আদমি সরকার। যদিও চারদিন ধরে চেষ্টা চালিয়েও ‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধানের টিঁকি ছুঁতে পারেনি পুলিশ। যদিও ‘ওয়ারিশ পঞ্জাব দে’-র আইনি পরামর্শদাতা ইমরান সিং খারা সংগঠনের প্রধান অমৃতপাল সিং’কে অবৈধভাবে পুলিশ আটক করে রেখেছে বলে অভিযোগ তুলে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেছেন।

এদিন ওই মামলার শুনানিতে পঞ্জাব সরকারের আইনজীবী জানান, নিখোঁজ অমৃতপালের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই কথা শুনেই তোপ দাগেন বিচারপতি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘কেন জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হলো? ৮০ হাজার পুলিশ কর্মী কী করছে? কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন অমৃতপাল সিং? তার মানে তো এটা গোয়েন্দা ব্যর্থতা?’ এর পরেই ‘ওয়ারিশ পঞ্জাব দে’-র প্রধান  গ্রেফতারি

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00