Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অপেক্ষা করুন’, বুথফেরত সমীক্ষা নিয়ে নির্লিপ্ত প্রতিক্রিয়া সোনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোট পর্ব মিটতেই সামনে এসেছে এক্সিট পোলের তথ্য।  আর তাতেই দেখা গিয়েছে বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি। তবে এই তথ্যকে গ্রাহ্য করতে রাজি নয় বিরোধী ইন্ডিয়া জোট। এক্সিট পোলের তথ্য সামনে আসতেই সরব হয়েছে বিরোধী শিবিরের একাংশ। এই আবহে  সোমবার এক্সিট পোল নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি।

তিনি জানিয়েছেন, ‘আপনারা অপেক্ষা করুন এবং দেখুন। আমরা আশাবাদী যে আমাদের ফলাফল এক্সিট পোলে যা বলছে তার সম্পূর্ণ বিপরীত হবে।‘ শুধু সোনিয়া নয় এক্সিট পোল নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধিও । তিনি সাফ জানিয়ে দিয়েছেন  দলীয় কর্মীদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার জন্য এমন গণনা করা হয়েছে। রাহুল জানিয়েছেন ২৪-এর ভোটে বিরোধী ইন্ডিয়া জোট ২৯৫ টি আসনে পাবে।

এছাড়াও কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ  জানিয়েছেন, এক্সিট পোল এবং ৪  জুনের ফলাফলের মধ্যে বিশাল পার্থক্য থাকবে।  এই এক্সিট পোলগুলি পুরোটাই জাল। শুধু কংগ্রেস নয় এক্সিট পোলকে ফেক বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, শনিবার চার সংস্থার এক্সিট পোলের  সমীক্ষা অনুযায়ী, এনডিএ কম পক্ষে ৩৫৩টি আসনে জিতবে। সর্বোচ্চ পেতে পারে ৩৯২ আসন। উল্টোদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট সর্বোচ্চ পেতে পারে ১৬১টি আসন। আর সর্বনিম্ন আসন হতে পারে ১২৫। অন্যান্যরা পেতে পারে গড়ে ৩৬টি আসন। এই সমীক্ষার সামনে আসতেই এটিকে ফেক বলে দাবি করেছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামীকাল অর্থাৎ ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল। কার দখলে থাকে দিল্লি সেইদিকেই তাকিয়ে গোটা দেশবাসী ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00