Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষকদের অসম্মান করার ফল ভালো হবে না: বরুণ গান্ধি

বরুণের মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে এবার  বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেন দলের প্রবীণ নেতা বরুণ গান্ধি। জানিয়ে দিলেন কৃষকদের অসম্মান করার ফল ভালো হবে না। দেশের অন্নদাতাদের প্রতি যে ধরনের শব্দ ব্য়বহার করা হচ্ছে তা অত্যন্ত অসম্মানজনক। এতে হিতে বিপরীত হবে। দলের মুখপাত্র হরিশ চন্দ্র শ্রীবাস্তবের অন্নদাতাদের খলিস্তানি বলে সম্বোধন  করার প্রেক্ষিতে  বরুণ গান্ধির এই মন্তব্য। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কৃষক আন্দোলন নিয়ে পিলভিটের সাংসদের এই মন্তব্য় দলের পক্ষে রীতিমতো অস্বস্তিকর। বরুণ গান্ধি এর আগেও কৃষক আন্দোলন নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিলভিটের এই সাংসদ জানিয়েছেন, ‘এই ধরনের প্রবণতা (কৃষকদের প্রতি অসম্মান) দেশের পক্ষে একেবারেই নিরাপদ নয়। কারণ, কৃষকেরা কেন এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তা আমাদের বোঝা দরকার। সেটা না বুঝে তাদের সম্পর্কে এই ধরনের ভাষা প্রয়োগের ফল ভালো হবে না। 

পাশাপাশি বরুণ গান্ধি এটাও জানিয়েছেন, উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনার জন্য কোনওভাবেই প্রশাসনকে একতরফা দায়ী করা যায় না। কোনও ব্য়ক্তি বা সংগঠন যদি আচমকা হিংসাত্মক হয়ে উঠে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তার জন্য  প্রশাসনকে কাঠগড়ায় তোলা উচিত নয়। রাজনৈতিক নেতাদের প্রতি তাঁর পরামর্শ  পরিস্থিতি ঠাণ্ডা হওয়া পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করা উচিত। কারণ, রাজনীতি মাঝে-মধ্যে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।  সেই সঙ্গে তিনি বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, লখিমপুরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00