Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ক্রু ড্রাইভার দিয়ে ক্ষতবিক্ষত করে স্বপ্নের রাজকন্যাকে খুন, মিসড কল ধরিয়ে দিল খুনিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: পশুখাদ্য কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন শনিবার (৩১ মে)। তবে আর বাড়ি ফেরেননি উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা সায়রা খাতুন। পরেরদিন রবিবার এক জমি থেকে উদ্ধার হয়েছিল তাঁর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। আর ওই ঘটনার তদন্তে নেমে মোবাইল ফোনে থাকা মিসড কলের সুবাদেই পুলিশ পাকড়াও করল খুনিকে। ধৃত রফি নিহত সায়রার প্রেমিক বলে তদন্তকারীরা জানিয়েছেন।

সোমবার (২ জুন) মোরাদাবাদ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘একই গ্রামের বাসিন্দা রফির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সায়রার। গত শনিবার বাড়িতে থাকা পোষ্যদের জন্য পশুখাদ্য কেনার জন্য বেরিয়েছিলেন সায়রা। কিন্তু তার পর আর বাড়ি ফেরেননি। এয়েকে বাড়ি ফিরতে না দেখে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিল সায়রার পরিবার। পরের দিন এক খেত থেকে উদ্ধার হয় সায়রার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ। সারা শরীরে তীক্ষ্ণ অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সেই সঙ্গে যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছিল। তদন্ত প্রাথমিক অনুমান ছিল, হয়তো ধর্ষণের পরে খুন করা হয়েছে সায়রাকে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি। ফলে খুনের কারণ নিয়ে খানিকটা ধন্দে পড়ে যান তদন্তকারীরা।

জিজ্ঞাসাবাদে সায়রার মা সাফিনা বেগম তদন্তকারীদের জানান, ‘রফি নামে গ্রামের এক যুবক প্রায়শই সায়রাকে উত্যক্ত করত।’ ওই সূত্র পেয়েই সায়রার মোবাইল ফোন ঘাঁটতে গিয়ে বড় ক্লু পেয়ে যান তদন্তকারীরা। ঘটনার দিনে সায়রার ফোনে রফির নম্বর থেকে পাঁচটি মিসড কল দেখতে পান। জিজ্ঞাসাবাদের জন আটক করা হয় রফিকে। একটানা জেরার মুখে ভেঙে পড়ে শেষ পর্যন্ত সায়রাকে নৃশংসভাবে খুনের কথা স্বীকার করে রফি। জেরায় জানায়, ‘সায়রাকে সে ভালবাসত। যদিও সায়রা তার ভালবাসার মূল্য দেয়নি। উল্টে কয়েকদিন আগে গ্রামেরই এক যুবককে দিয়ে সায়রা তাকে মারধর করিয়েছিল। ওই যুবকের সঙ্গে সায়রার সম্পর্ক রয়েছে সন্দেহে সবক শেখানোর সিদ্ধান্ত নেয়। দু’দিন ধরে সায়রার গতিবিধির উপরে নজর রেখে চলেছিল। গত শনিবার সায়রাকে নির্জন জায়গায় পাওয়ার পরেই স্ক্রু ড্রাইভার দিয়ে ক্ষতবিক্ষত করে। বিশেষ করে যৌনাঙ্গে ১৮ বার আঘাত করা হয়। সায়রার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে বাড়ি ফিরে স্নান করে ঘুমিয়ে পড়ে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00