Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনলাইন গেমের  টাকা মেটাতে ছেলের হাতে খুন মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলে অনলাইন গেমে  আসক্ত। তাই অর্থের জন্য সে নিজের মাকে হত্যা  করতে পিছু পা হল না। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুরে। জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত হিমাংশু ৫০ লক্ষ টাকার বিমার টাকা নেওয়ার জন্য মাকে হত্যা করে যমুনা নদীর তীরে ফেলে দিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি জনপ্রিয় প্ল্যাটফর্ম জুপিতে গেমিংয়ে আসক্ত ছিল। এমনই আসক্তি ছিল যে সে খেলার জন্য ধার করা শুরু করে। তবে খেলায় বারবার পরাজয়ের জেরে তাঁর ধার বাড়তে থাকে। তার মোট প্রায় ৪ লাখ টাকা ধার হয়। সেইকারণেই হিমাংশু প্রথমে  তার পিসির গয়না চুরি করে। আর সেই চুরির টাকায় বাবা-মায়ের জন্য ৫০ লক্ষ টাকার জীবন বিমা পলিসি কেনেছিল। । এরপর বাবার অনুপস্থিতিতে মাকে শ্বাসরোধ করে হত্যা করে  যমুনা নদীর তীরে ফেলে দিয়ে আসে হিমাংশু।

অভিযুক্তের বাবা রোশন সিং চিত্রকূট মন্দিরে গিয়েছিলেন, ফিরে এসে স্ত্রী ও ছেলেকে বাড়িতে দেখতে পাননি। প্রতিবেশীদের জিজ্ঞাসা করে বাবা রোশন সিং জানতে পারেন ট্র্যাক্টরে হিমাংশু যমুনা নদীর তীরে গিয়েছে। সেখানে গিয়ে স্ত্রীর দেহ দেখতে পান রোশন। এরপর পুলিশকে খবর দেন। তার পরেই গ্রেফতার করা হয় হিমাংশু। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, বর্তমানে খুবই অল্প টাকায় মিলছে দ্রুত ইন্টারনেট পরিষেবা।তাই বাড়ছে অনলাইনের রোজগার করার জন্য নানান  কৌশল।  আর এবার সেই টাকার লোভেই মাকে হত্যা করল ছেলে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00