Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিন্দিতে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ শ্লোগান সঠিকভাবে লিখতেই পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মেয়েদের সুরক্ষিত রাখতে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে মোদি সরকার। অথচ খোদ কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী হিন্দিতে সঠিকভাবে ওই শ্লোগান লিখতেই পারলেন না। পরিবর্তে ভুল শ্লোগান লিখলেন। আর মন্ত্রীর ওই কীর্তি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা কেন্দ্রীয় মন্ত্রীর ওই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন।

গতকাল মঙ্গলবার মধ্যপ্রদেশের ধর জেলার ব্রহ্মকুণ্ডির এক বিদ্যালয়ে ‘স্কুল চলো অভিযান’ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে হাজির হয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। অনুষ্ঠানের মাঝপথেই একটি সাদা রঙের বোর্ডে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ শ্লোগান লিখতে গিয়ে কার্যত নাকানিচোবানি খান তিনি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তোলা শ্লোগানই যে পুরো জানেন না কেন্দ্রীয় মন্ত্রী, তা বোঝা গিয়েছে হোয়াইটবোর্ডের লেখা দেখেই। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর জায়গায় কেন্দ্রীয় মন্ত্রী দেবনাগরী ভাষায় লেখেন, ‘বেটি পড়াও, বাঁচাও’।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর ওই কীর্তি ভাইরাল হয়েছে। আর সুযোগ পেয়েই সাবিত্রী ঠাকুরকে খোঁচা দিতে দেরি করেনি কংগ্রেস নেতৃত্ব। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র কে কে মিশ্র কটাক্ষের সুরে বলেছেন, ‘গণতন্ত্রের পক্ষে সবচেয়ে দুর্ভাগ্যের হল, যারা দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে তাঁরাই মাতৃভাষায় স্বাচ্ছ্বন্দ্য নন।’ নেটা নাগরিকদের একাংশ রসিকতা করে বলেছেন, ‘সংবিধান সংশোধন করে ভোটে লড়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবার চালু করা উচিত।’ উল্লেখ্য নির্বাচন কমিশনের কাছে দায়ের করা হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা হিসাবে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণের কথা জানিয়েছিলেন সাবিত্রী ঠাকুর।  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00