Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাঁচ দেশে বেলাগাম করোনা: কাল জরুরী বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী

বৈঠকে শুরু সকলা ১১টায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চিন-আমেরিকা-সহ পাঁচটি দেশে করোনা নতুন করে দাপট দেখাতে শুরু করেছে। চিন ও আমেরিকা ছাড়া বাকি তিন দেশ হল জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল। তবে চিনের পরিস্থিতি মারাত্মক। হাসপাতালে ইতোমধ্যে দেখা দিয়েছে শয্যা সংকট। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জরুরী বৈঠকে বসতে চলেছেন। বৈঠক বুধবার।  বৈঠক শুরু সকাল ১১টায়। বৈঠকে মন্ত্রকের পদস্থকর্তারা উপস্থিত থাকবেন। 

একই দিনে কেন্দ্রের তরফ থেকে সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ মঙ্গলবার সব রাজ্যকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে পরিস্থিতির ওপর নজর দেওয়ার পাশাপাশি বিদেশ থেকে আগত যাত্রীদের দিকে বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব জানিয়েছেন-জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল এবং চিনে করোনা মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তাই, বাড়তি সতর্কতা হিসেবে সব রাজ্যকে পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জোর দিতে বলা হয়েছে জেনোম সিকোয়েন্সের ওপর।

এদিকে, চিনে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন জিনতাও প্রশাসন।ভাইরাসের শৃঙ্খল ভাঙতে চিনের তরফ থেকে বিভিন্ন প্রদেশে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছিল। সেই বিধি-নিষেধ এতটাই কড়া ছিল যে নাগরিকদের জীবন কার্যত দুর্বিষহ করে তোলে। নানা প্রান্ত থেকে প্রতিবাদ শুরু হওয়ায় সেই নিয়ম কিছুটা আলগা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, সেটাই দেখার।

আরও পডু়ন পাঁচ দেশে বেলাগাম করোনা সংক্রমণ, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00