Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণিপুরে পুলিশের কনভয় লক্ষ্য করে গুলি জঙ্গিদের, আহত এক কম্যান্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: বছরের শেষ লগ্নে ফের অশান্ত মণিপুর। শনিবার রাজ্যের মোরেতে পুলিশের কনভয় লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। ওই গুলিতে জখম হয়েছেন পুলিশের এক কম্যান্ডো। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে অসম রাইফেলসের শিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকি‍ৎসা চলছে। জঙ্গিদের গুলির জবাবে পাল্টা গুলি চালান পুলিশ কর্মীরাও। দু’পক্ষের মধ্যে বেশ খানিকক্ষণ গুলির লড়াই চলে।

মণিপুর পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘এদিন মোরে শহর থেকে টহলদারির জন্য সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল একটি পুলিশ কনভয়। তখনই জঙ্গলের আড়াল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। প্রথমে আক্রমণের মুখে পড়ে খানিকটা হকচকিয়ে গেলেও পরে সম্বি‍ৎ ফিরে পেয়ে পাল্টা গুলি চালায় পুলিশ কর্মীরাও। দুপক্ষের গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী আহত হন। তাঁকে অসম রাইফেলসের ক্যাম্পে নিয়ে গিয়ে সুশ্রুষা চালানো হচ্ছে। ঘটনার পরেই এলাকায় বাড়তি পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। জঙ্গিদের ধরতে শুরু হয়েছে বিশেষ চিরুনি তল্লাশি অভিযান।’

অন্যদিকে বছরের শেষ লগ্নে ফের নতুন করে হিংসা ছড়াতে শুরু করেছে মণিপুরে। শনিবার ভোর রাতে রাজধানী ইম্ফল থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কাংপোখপি জেলায় অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন এক যুবক। ওই হত্যাকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়েই গ্রামে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। আততায়ীদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার নিন্দায় মুখর হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00