Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Maharashtra Crisis: ‘মুখ্যমন্ত্রীর কুর্সির প্রতি কোনও মোহ নেই’, ফের বার্তা উদ্ধবের

তবে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন কিনা, তা নিয়ে টুঁ শব্দটি করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কোনও অত্যাশ্চর্য ঘটনা না ঘটলে তাঁর মুখ্যমন্ত্রীর (Chief Minister) গদি রক্ষা অসম্ভব। আর তা বেমালুম বুঝতে পেরে শুক্রবার ফের উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) জানিয়ে দিয়েছেন, ‘ক্ষমতার প্রতি কোনও মোহ নেই তাঁর।’ সেই সঙ্গে যেভাবে দলীয় বিধায়করা বিজেপি (BJP) নেতাদের কথায় নেচে বিশ্বাসঘাতকতা করেছেন, তাও ঠিক নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন কিনা, তা নিয়ে টুঁ শব্দটি করেননি।

দলের সামনে উপস্থিত রাজনৈতিক সঙ্কট কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে দলের নেতাদের সঙ্গে এদিন বৈঠকে বসেছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। অত্যন্ত বিশ্বস্ত একনাথ শিন্ডে (Eknath Shinde) যে পিছন থেকে ছুরি মারবেন তা বুঝতে পারেননি বলেও এদিনের বৈঠকে জানান বালাসাহেব ঠাকরের পুত্র। তবে বিদ্রোহীদের সম্পর্কে উদ্ধব (Uddhav Thackeray) কড়া বার্তা দেননি। শিবসেনা সুপ্রিমো দলের বিদ্রোহী বিধায়কদের নিয়ে কড়া মন্তব্য না করলেও আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) আক্রমণের পথেই হেঁটেছেন। বৈঠকে তিনি বলেন, ‘যাঁরা বিদ্রোহ করে গুয়াহাটির (Guwahati) হোটেলে আশ্রয় নিয়েছেন তাঁরা আসলে অর্থের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন। টাকার জন্যই দল ছেড়েছেন। কিন্তু বেশিদিন এই সুখের দিন থাকবে না।’

অন্যদিকে, গুয়াহাটি থেকে মুম্বই (Mumbai) ফিরে আসার সিদ্ধান্ত নিয়েও শেষ মুহুর্তে তা বাতিল করেছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা করেও মাঝ পথে তিনি ফিরে আসেন। আচমকাই কেন সিদ্ধান্ত বদল করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00