Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Bhopal: ভরা বাজারে চোর সন্দেহে দুই নাবালকের পা ট্রাকের সঙ্গে বেঁধে টান

সব কিছুই হয়েছে জনতার চোখের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: শুধুমাত্র চুরির সন্দেহ। আর সেই সন্দেহের বেশে দুই নাবালকের পা দড়ি দিয়ে ট্রাকের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়া হল কয়েক ফুট। সব কিছুই হয়েছে জনতার চোখের সামনে ভরা বাজারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ঘটনা দেখে নেটিজেনরা রীতিমতো শিউড়ে উঠছে। আহত দুই নাবালক গুরুতর আহত। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দুই নাবালকের পিঠের ক্ষত রীতিমতো গুরুতর। চিকিৎসকেরাও ওই ক্ষত দেখে রীতিমতো ভীত। কয়েকজনের বয়ানের ভিত্তিতে পুলিশ ওই দুই নাবালকের বিরুদ্ধে অভিয়োগ রুজু করেছে। পাশাপাশি ট্রাক চালক এবং দুই ব্যবসায়ীর বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা।

অমানবিক ঘটনাটি ঘটেছে ইন্দোরের চইত্রামের সব্জি বাজারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনায় দেখা গিয়েছে, বাজারের কয়েকজন, যাদের মধ্যে ওই দুই ব্যবাসায়ী, যারা দুই নাবালকের পা ট্রাকের সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে সাহায্য করেছিল, তারাও রয়েছেন। রয়েছন ট্রাক চালকও। তারা ওই দুই নাবালকের পা দড়ি দিয়ে ট্রাকের পিছনের সঙ্গে বেঁধে দেয়। এবার ট্রাক চালক গাড়িতে উঠে গাড়ির ইঞ্জিন স্টার্ট করলেন। ট্রাকের সঙ্গে এগিয়ে চলেছে ওই দুই নাবালক। পিঠ রাস্তার ঘষা খাওয়ায় তারা চিৎকার করছে। আর রাস্তার ধারে দাড়িয়ে থাকা মানুষজন একবারের জন্য বাধা দিতে এগিয়ে আসেনি। পুলিশ কোনওভাবে জানতে পারে এমন অমানবিক ঘটনা। তারা ওই বাজারে পৌঁছে নাবালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন Delhi: বোনের হেনস্থার প্রতিবাদে ভাইকে ছুরি মেরে খুন দুইয়ের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00