Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছত্তিশগড়ে সেনাবাহিনীর এনকাউন্টারে খতম ২ নকশাল

ছত্তিশগড়ে ফের অতর্কিত হামলা নকশাল বাহিনীর। CRPF নিরাপত্তা বাহিনী ও নকশাল সংঘর্ষে খতম দুই নকশাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছত্তিশগড়ে ফের অতর্কিত হামলা নকশাল বাহিনীর। CRPF নিরাপত্তা বাহিনী ও নকশাল সংঘর্ষে খতম দুই নকশাল। শনিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ছত্তিশগড় পুলিশ। বছরের শুরু থেকে এই নিয়ে ৩ বার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালাল নকশাল বাহিনী। তবে সবটাতেই সফল হয়েছে দেশের নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই জঙ্গি নিধনযজ্ঞে খতম হয়েছেন বহু নকশাল। এবার নকশাল ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে খতম হল দুই নকশাল। পুলিশসূত্র জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ছত্তিশগড়ের সুকুমা জেলার একটি গভীর জঙ্গলে নকশাল নিধনে ব্যাপক অভিযানে নামেন নিরাপত্তা বাহিনীর একটি দল। তখনই নকশাল বাহিনী অভিযানে রত নিরাপত্তা বাহিনীদের উপর অতর্কিতে হামাল চালায়। যার জবাব দেয় ভারতীয় সৈন্য বাহিনী।

উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে দুই নকশাল কে খতম করতে সক্ষম হন নিরাপত্তা বাহিনী। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ঘটনাস্থলের আশেপাশের এলাকায় তল্লাশি চলছে। কোনও নকশাল লুকিয়ে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সুকুমা জেলা নকশাল প্রভাবিত ঘাঁটিগুলির মধ্যে অন্যতম। এর আগেও এই এলাকায় নিরাপত্তা বাহিনী এবং নকশালপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনি ঘটেছে। তাই এলাকায় নকশালদের কার্যকলাপ নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। তবে এবার ২ নকশালকে হত্যার ঘটনায় ব্যাপক সাফল্য পেলেন এই এলাকার নিরাপত্তাবাহিনী।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ে গুলিযুদ্ধে ৩১ মাওবাদীর ভবলীলা সাঙ্গ, শহিদ ২ জওয়ান

এর আগে ৯ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সেনাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছিল ৩১ জন মাওবাদী। গত ১ ফেব্রুয়ারি, বিজাপুর গাঙ্গালুর এলাকায় পুলিশ এবং মাওবাদীদের ব্যাপক সংঘর্ষে ৮ জন মাওবাদী খতম হয়েছিল। গত ২০-২১ জানুয়ারী, ছত্তিশগড় ও ওড়িশার সীমান্তবর্তী গড়িয়াবন্দ জেলার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জন জঙ্গি নিহত হয়েছিল। তাদের মধ্যে ছিল নকশালপন্থী চালপতি ছিলেন, যার মাথার উপর ৯০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00