Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলে ছাড়ার পর প্রথম হরিণ শিকার দুই চিতার

জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই হরিণ শিকার করে দুই চিতা বুঝিয়ে দিল নতুন জায়গায় তারা দিব্যি মানিয়ে নিয়েছে। দু’টি চিতাকে রবিবার জঙ্গলে ছাড়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি : জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই হরিণ শিকার করে দুই চিতা বুঝিয়ে দিল নতুন জায়গায় তারা দিব্যি মানিয়ে নিয়েছে। নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে নিয়ে আসা হয়। তাদের মধ্যপ্রদেশের কুনো ন্যাশানাল পার্কে কোয়ারান্টিনে রাখা হয়। এই আটটির মধ্যে দু’টি চিতাকে রবিবার জঙ্গলে ছাড়া হয়। তারপরই তারা হরিণ শিকার করে।

জন্মদিনে ভারতবর্ষ থেকে চিতা বিলুপ্ত হয়ে যাওয়ায় সুদূর নামিবায়া থেকে আটটি চিতা আনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে সেই চিতাগুলিকে কুনো ন্যাশানাল পার্কে ছাড়া হয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তা ঘটা করে প্রচার করা হয়। যা নিয়ে বিরোধীরা সমালোচনা করেন। এদিন চিতাদের হরিণ শিক্স্রের খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী টুইট করে নিজের আনন্দ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনও বন্য জন্তুকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে গেলে এক মাস কোয়ারান্টিনে রাখা হয়। তারপর তাদের আরও বড় এনক্লোজারে রাখা হয়। সেই নিয়ম মেনে চিতাগুলিকে কোয়ারান্টিন থেকে খোলামেলা এনক্লোজারে রাখা হয়। তার মধ্যে দু’টিকে জঙ্গলে ছাড়া হয়। দেখা গেল, জঙ্গলে ছাড়ার পর চিতল হরিণ শিকার করল তারা।

নরেন্দ্র মোদি এটিকে ‘দারুণ খবর’ বলে বর্ণনা করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘আমি জানলাম চিতাগুলি সুস্থ ও চনমনে রয়েছে। দুটি চিতাকে জঙ্গলে ছাড়া হয়েছে। বাকিগুলিকেও শীঘ্রই ছাড়া হবে’। কোয়ারান্টিনে থেকে শুধু মোষের মাংস খেতে হয়েছে নামিবিয়া থেকে আগত ‘অতিথি’দের। এবার জঙ্গলে হরিণ, নীলগাই, বন্য শুয়োরের স্বাদ পাবে চিতারা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00