Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

WWE-রিংয়ে গান্ধি, প্রতিপক্ষকে ঘায়েল করে দোলালেন কোমর

নিন্দার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরে তুলকালাম নেটদুনিয়া। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে জাতির জনক মহাত্মাগান্ধিকে। পরনে দড়িবাধা খাকি রঙের হাফপ্যান্ট। গলায় সেই রঙের তোয়ালে। যার সঙ্গে তিনি লড়ছে, তার চেহারা দানবের মতো।গান্ধির কাছে ওই চেহারা কিছুই না। দুইহাতে ওই দানবকে তুলে বক্সিং রিংয়ের দড়িতে বসিয়ে বেশ হাতের মুঠো পাকিয়ে পরপর ঘুষি। সেই ঘুষির চোটে ওই দানব আধমরা। তাকে আবার দুই হাতে তুলে রিংয়ের ওপর আছাড় মেরে ফেললেন। দৈত্যকে ঘায়েল করায় খুশি হয়ে কোমর দুলিয়ে নাচলেন। গান্ধির হাতে ওই দৈত্যকে ধরাশায়ী হতে দেখে দর্শকদের সে কি আনন্দ। তারা দু হাত তুলে হাততালি দিচ্ছেন। গান্ধিও খুশি।

টুইটারে ভিডিয়োটি আপলোড করা হয়েছে ২১ সেপ্টেম্বর। আপলোড করেন নিরমু নামের এক ব্যক্তি। ভাইরাল হওয়া ভিডিয়ো দেখেছেন এখনও পর্যন্ত চল্লিশ হাজারের বেশি নেট নাগরিক। ভাইরাল হওয়া ওই অ্যানিমেটেড ভিডিয়ো দেখে নেটিজেনরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। তাদের প্রত্যেকের বক্তব্য, ভিডিয়ো অ্যানিমেটেড হলেও সব কিছুর একটা সীমা আছে। যে মানুষটা বিশ্ব শ্রদ্ধার চোখে দেখে, যে মানুষের আদর্শকে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা বেঁচে থাকার মূলমন্ত্র বলে মনে করেন, তার মতন একজন ব্যক্তি মানুষকে নিয়ে এই ধরনের স্থূল রসিকতার নিন্দনীয়।

এক নেট নাগরিক লিখেছেন – একি ধরনের অসভ্যতা। ন্যূনতম লজ্জাবোধ থাকলে কেউ মহাত্মা গান্ধির মতো একজন মানুষকে নিয়ে এই ধরনে ভিডিয়ো তৈরি করতে পারে না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00