নিজস্ব প্রতিনিধি: বিরাট পদক্ষেপ নিল ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRAI। সাইবার ক্রাইম রুখতে TRAI এবং টেলিকম বিভাগ যৌথ পদক্ষেপে প্রায় ২.২৭ লাখ মোবাইল হ্যান্ডসেট ব্লক করেছে। সম্প্রতি একটি অফিসিয়াল বিবৃতিতে TRAI জানিয়েছে, সাইবার অপরাধ রুখতে, বিরক্তিকর কলকারী, প্রতারকদের রোধ করার প্রয়াসে, টেলিকম নিয়ন্ত্রক, টেলিকম বিভাগ প্রায় এক কোটিরও বেশি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “এখনও পর্যন্ত সঞ্চারসাথীর সহায়তায় ১ কোটিরও বেশি প্রতারণামূলক মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আরও, সাইবার ক্রাইম/আর্থিক জালিয়াতিতে জড়িত থাকার জন্য ২.২৭ লক্ষ মোবাইল হ্যান্ডসেট ব্লক করা হয়েছে।”
এছাড়াও, স্প্যাম বা জালিয়াতি কলের সমস্যা মোকাবেলার প্রয়াসে, TRAI টেলিকম অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে যে, রোবোকল এবং প্রাক-রেকর্ড করা কলগুলির সংযোগ বিচ্ছিন্ন এবং ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। এই ধরনের প্রায় ৩.৫ লক্ষেরও বেশি নম্বর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এবং ৫০ টি সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। এছাড়াও, প্রায় ৩.৫ লক্ষ ফোন অব্যবহৃত, যাচাই না করা এসএমএস হেডার এবং ১২ লক্ষ সামগ্রী টেমপ্লেট ব্লক করা হয়েছে।” অধিকন্তু, TRAI গুণমান বিধি ঘোষণা করে বলেছে, ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে৷ বর্তমান ত্রৈমাসিক পর্যবেক্ষণ ব্যবস্থার পরিবর্তে, আগামী বছরের ১ এপ্রিল থেকে মোবাইল পরিষেবার QoS কার্যকারিতার মাসিক পর্যবেক্ষণ শুরু হবে। বুধবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বলেছেন, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) দেশে একটি নিরাপদ সাইবারস্পেস তৈরি করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।
বলিউডের আইকনিক অভিনেতা অমিতাভ বচ্চন সাইবার-সিকিউর ভারত গড়তে I4C-এর প্রচারণায় যোগ দিয়েছেন। তবে সাইবার জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার আরেকটি মূল ব্যবস্থা হল, DoT দ্বারা সঞ্চার সাথী চালু করা, নাগরিকদের সন্দেহজনক কল রোখা৷ TRAI সন্দেহভাজন স্প্যামারদের বিরুদ্ধে কাজ করার জন্য সক্রিয় সনাক্তকরণ ব্যবস্থারও আহ্বান জানিয়েছে৷