Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই টয়োটা বাজার থেকে তুলে নিচ্ছে দুটি ব্র্যান্ডের গাড়ি

এয়ার ব্যাগে ত্রুটি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুটি দামি ব্র্যান্ডের গাড়ি বাজার থেকে তুলে নিচ্ছে টয়োটা। সংস্থা বিজ্ঞপ্তি জারি করে এই খবর দিয়েছে। যে দুটি গাড়ি তারা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই দুটি গাড়ি হল গ্লাঞ্জা এবং আর্বান ক্রুইজার হাইরাইডার। যারা এই দুটি গাডির মধ্যে একটি বা দুটি কিনেছে, তাদের থেকেও গাড়ি ফেরত চাওয়া হয়েছে। সংস্থা জানিয়েছে, তাদের গ্রাহকেরা এই দুই ব্র্যান্ডের গাড়ি যে ডিলারের থেকে কিনেছিল, তারা যেন সেই ডিলারের সঙ্গে যোগাযোগ করে।  দুটি গাড়ির এয়ার ব্যাগে ত্রুটি পাওয়া গিয়েছে। যে কারণে গাড়িতে এয়ার ব্যাগ বসানো হয়েছে, প্রয়োজনে সেই এয়ার ব্যাগ কাজ করবে না। টয়োটা জানিয়েছে, এয়ার ব্যাগ মেরামত করতে তাদের গ্রাহকদের একটি পয়সা দিতে হবে না। সংস্থাই বহন করবে খরচ।

প্রায় এক সমস্যা দেখা যায় মারুতির ক্ষেত্রেও। তারা ১৭ হাজারের বেশি  গাড়ি তৈরি করে বাজারে ছেড়েছিল। কম-বেশি প্রতিটি গাড়িতেই ধরা পড়েছে এয়ার ব্যাগে ত্রুটি। তারাও বিজ্ঞপ্তি জারি করে বাজার থেকে গাড়ি তুলে নেওয়ার কথা জানায়। মারুতির তৈরি একটি গাড়িতে নয়, একাধিক মডেলের গাড়িতে দেখা দেয় এয়ার ব্যাগে ত্রুটি। সেই সব মডেলগুলি হল Alto K10, S-Presso, Eeco, Brezza, Baleno and Grand Vitara। তারাও জানিয়েছে, এই সব মডেলের গাড়ি যাদের কাছে আছে, তারা যেন দ্রুত ফেরায়। যোগাযোগ করে ডিলারদের সঙ্গে। 

আরও পড়ুন Delhi: বাড়িতে ঝামেলা করে গাড়িতে আগুন, জ্বলে ছাই ২০টি

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00