Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআই পাঠিয়ে হেনস্থা করা হবে, আশঙ্কা মহুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে লোকসভার সাংসদপদ হারানোর পরেই বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মহুয়া মৈত্র। সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘মোদি সরকারের নারী বিদ্বেষী মনোভাব স্পষ্ট। আদানিকে বাঁচাতে বিরোধী কণ্ঠস্বর রোধের চেষ্টা চালানো হয়েছে। আদানির বিরুদ্ধে মুখ খুলতেই সাংসদপদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংসদের ভিতরে এতদিন লড়াই চালিয়েছিলাম। এখন সংসদের বাইরে লড়াই চালাব।’ পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘হয়তো আগামিকালই বাড়িতে সিবিআই পাঠানো হবে। আগামী ৬ মাস হেনস্থা করা হবে।’

মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুবাই নিবাসী ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তোলেন ‘গুন্ডামিতে অভিযুক্ত’ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর ওই অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই বেনজির ত‍ৎপরতায় এথিক্স কমিটিকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন রাজস্থান থেকে বিজেপির টিকিটে নির্বাচিত লোকসভার সাংসদ ওম বিড়লা। এদিন দুপুরে লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে নৈতিক স্খলনের দায়ে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদকে বহিষ্কারের সুপারিশ করা হয়। এদিন দুপুরেই তড়িঘড়ি এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শেষে ধ্বনিভোটে মহুয়ার সাংসদপদ খারিজ সংক্রান্ত সিদ্ধান্ত পাশ হয়।

আর সাংসদ পদ খারিজ হওয়ার পরেই মজুয়ার পাশে দাঁড়ান গোটা বিরোধী শিবিরের সাংসদরা। গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শনও করেন তাঁরা। ছিলেন সোনিয়া গান্ধি-রাহুল গান্ধি-সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। বিক্ষোভের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন সদ্য সাংসদপদ হারানো মহুয়া। হুঙ্কার ছেড়ে বলেন, ‘শেষ দেখে ছাড়ব। ফের ভোটে জিতে সংসদে ফিরব। আগামী ৩০ বছর লোকসভার ভিতরে এবং বাইরে বিজেপি এবং আদানির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’ এথিক্স কমিটির রিপোর্টকে ব্যঙ্গ করে মহুয়া বলেন, ‘নৈতিকতা কমিটিই একাধিক নিয়ম ও ধারা ভঙ্গ করেছে। আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেয়নি। আজও আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ পাইনি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00