Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেলে গেলে পড়াশোনা থেকে ছুটি, তাই বন্ধুকে খুন করল কিশোর

জেলে গেলে আর পড়াশোনা করতে হবে না। তাই সেই ‘লোভে’ বন্ধুকে খুন করল এক কিশোর! ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

Share:

উত্তরপ্রদেশ : পড়াশোনায় মন বসত না। ভাল লাগত না স্কুলে যেতে। কোথা থেকে শুনেছিল, জেলে গেলে আর পড়াশোনা করতে হবে না। তাই সেই ‘লোভে’ বন্ধুকে খুন করল এক কিশোর! এমনই এক চমকে দেওয়ার ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Ghaziabad) মুসুরি। অভিযুক্ত কিশোর খুনের পর নিজেই আত্মসমর্পণ করেছে স্থানীয় থানায়। তার কথা শুনে প্রথমে বিশ্বাসই হয়নি পুলিশের। পরে মৃত কিশোর নীরজ কুমারের মৃতদেহ খুঁজে পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে যান তদন্তকারী পুলিশ কর্মীরা।

জানা গিয়েছে, অভিযুক্ত কিশোরের বয়স ১৬ বছর। দশম শ্রেণির ওই ছাত্রর স্কুলে যেতে একেবারেই ভাল লাগত না। মাসে কম করে দশদিন কামাই করত। পড়াশোনাতেও ভাল ছিল না। পরীক্ষায় নম্বর পেত খুবই কম। দিনে দিনে পড়াশোনায় তার অনাগ্রহ বেড়েই চলছিল। সে সুযোগ খুঁজছিল কী ভাবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পায়। এই অবস্থায় সে জানতে পারে জেলের আসামিদের পড়াশোনা করতে হয় না। এরপরই তার মাথায় আসে খুনের মতলব। ‘শিকার’ হিসেবে সে বেছে নেয় বন্ধু নীরজকে। ১৩ বছরের ওই কিশোর অষ্টম শ্রেণিতে পড়ত। কিন্তু মতলব আঁটলেও তা কার্যকর করা হয়ে উঠছিল না। তিন-চার বার ব্যর্থ হওয়ার পর অবশেষে সোমবার বিকেলে খেলতে যাওয়ার নাম করে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের এক ফ্লাইওভারের নিচে অভিযুক্ত কিশোর নিয়ে যায় নীরজকে।

এরপর আমচকাই নীরজের শ্বাসরোধ করে সে। পরে ভাঙা বোতল দিয়ে তার গলাও কেটে দেয়। বন্ধুকে চোখের সামনে ছটফট করতে দেখেও চুপ করে পাশেই দাঁড়িয়েছিল ওই কিশোর। পরে তার দেহ নিথর হয়ে গেলে তবেই সেই স্থান ছাড়ে সে। পুলিশকে নিজেই একথা জানিয়েছে অভিযুক্ত। মঙ্গলবার তাকে হোমে পাঠানো হয়েছে। এমন বিচিত্র কারণে কী করে এক নাবালক এমন চরম কাণ্ড ঘটাতে পারল, তা ভেবে বিস্মিত এলাকাবাসী।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00