Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধনকড়ের অপসারণ চেয়ে রাজ্যসভায় প্রস্তাব পেশ তৃণমূল কংগ্রেসের

সংসদের উচ্চকক্ষের রুল বুকের ১৭০ নম্বর ধারা অনুযায়ী স্বতন্ত্ত প্রস্তাব পেশ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্ঘাত সপ্তমে পৌঁছল। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদ থেকে ধনকড়ের অপসারণ চেয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় প্রস্তাব জমা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়। সংসদের উচ্চকক্ষের রুল বুকের ১৭০ নম্বর ধারা অনুযায়ী স্বতন্ত্র প্রস্তাব পেশ করা হয়েছে।

গত কয়েকমাস ধরেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্ঘাত তুঙ্গে পৌঁছেছে। রাজ্যের সাংবিধানিক প্রধানের নিশানা থেকে বাদ যাচ্ছেন না তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের এমন ভূমিকা যে আর বরদাস্ত করা হবে না, গত ২৭ জানুয়ারি সংসদীয় দলের বৈঠকেই সেই ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল চেয়ারপার্সন। বৈঠক শেষে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যপালকে অপসারণ চেয়ে রাজ্যসভায় প্রস্তাব আনা হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, রাজ্য বিধানসভাতেও রাজ্যপালকে নিয়ে প্রস্তাব আনা হবে।

সংসদের অধিবেশন শুরুর দিনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনকড়ের ভূমিকা ও আচরণ নিয়ে ক্ষোভ উগরে বাংলার সাংবিধানিক পদ থেকে তাঁকে সরানোর অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় সৌজন্য বিনিময়ের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একই অনুরোধ জানিয়েছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

বৃহস্পতিবার রাজ্যসভায় রাজ্যপালের অপসারণ চেয়ে স্বতন্ত্র প্রস্তাব জমা দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, ‘নিজের এক্তিয়ার ডিঙিয়ে প্রতিদিন রাজ্য সরকারের কাজে নাক গলাচ্ছেন রাজ্যপাল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এমন ঘটনা নজিরবিহীন। দুই তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে ফেরা সরকার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, তার জন্য রাষ্ট্রপতির উচিত, অবিলম্বে বাংলার রাজ্যপালকে অপসারণ করা।’ বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় রাজ্যসভার সচিবালয়ে যে চিঠি দিয়েছেন তা গৃহীত হয়েছে কিনা, তা জানা যায়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00