Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর জনসভায় পদপিষ্ট হয়ে হত তিন

দরিদ্রদের মধ্যে বিনামূল্য রেশন সামগ্রী তুলে দেওয়ার অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি:  কান্দুকুর টাউনের পর এবার গুন্টুর।

টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর পথসভায় পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন। আহত বহু।  আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এদিন দলের তরফ থেকে বিনামূল্যে আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা বাসিন্দাদের হাতে রেসন সামগ্রী তুলে দেওয়ার কথা ছিল। বিতরণের সময় আচমকাই শুরু হয় হুড়োহুড়ি। আর তাতেই ঘটে বিপত্তি।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন টিডিপির কর্মসূচি ছিল টিডিপি নেতা প্রথমে বক্তব্য রাখবেন। বক্তব্য শেষ হওয়ার পর আর্থিক দিক থেকে পিছিয়ে থাকাদের হাতে তুলে দেওয়া হবে রেশন সামগ্রী। চন্দ্রবাবু নাইডু ভাষণ শেষ করে যাওয়ার পর শুরু হয় রেশন সামগ্রী বিতরণ। কে কার আগে নেবে, শুরু হয় প্রতিযোগিতা। সেই সময় পায়ের তলায় আচমকা পড়ে যান তিনজন। বাকিদের সেদিকে নজর পড়েনি। হুড়মুড়িয়ে মঞ্চের সামনে কয়েকজন পড়ে যাওয়ায় মাঝপথে বিতরণ বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশবাহিনী। হতদের উদ্ধারের পাশাপাশি আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। কতজন আহত হয়েছেন, সে ব্য়াপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনায় কম করেও জনা ২০ আহত হয়েছেন। 

আরও পড়ুন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবুর রোড শোয়ে পদপিষ্টের ঘটনায় হত আট

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00