Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংস্কৃতকে জাতীয় ভাষার মর্যাদা চেয়ে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

সংস্কৃতকে জাতীয় ভাষার মর্যাদার চেয়ে জনস্বার্থে দায়ের করা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি :সংস্কৃতকে জাতীয় ভাষার মর্যাদার চেয়ে জনস্বার্থে দায়ের করা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি এমএস ও কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ শুক্রবার এই মামলা খারিজ করে দেয়।

 কেজি বানজারা নামে এক অবসরপ্রাপ্ত আইএএস যিনি নিজে একজন আইনজীবীও সুপ্রিম কোর্টে সংস্কৃতকে জাতীয় ভাষা ঘোষণার দাবিতে মামলা করেন। সেই মামলা খারিজ করে দিয়ে দুই বিচারপতি বলেন, ‘ কেন আমরা বিষয়টি নিয়ে প্রচার করব বা নির্দেশ দেব? আপনার আবেদনের কিছু বিষয়ে আমরা একমত হলেও মামলাটি গ্রহণ করা যাবে না। কারণ, এবিষয়ে আদালতের কিছু করার নেই। এই সিদ্ধান্ত কোনও সরকারই নিতে পারে। এনিয়ে সংসদে বিতর্ক হতে পারে। সংসদে সংবিধান সংশোধন করা যেতে পারে। তাই আদালত এই মামলা ফিরিয়ে দিচ্ছে।’

মামলাকারীর তরফে আবেদন করা হয়েছিল যে, আদালত সংস্কৃতকে জাতীয় ভাষার মর্যাদা দিতে সরকারকে নির্দেশ দিক। পাশাপাশি বলা হয়, হিন্দি ও ইংরেজিতে যে সরকারি কাজকর্ম চলছে, তাতে কোনও ব্যাঘাত ঘটানো হবে না। যদিও দেশের শীর্ষ আদালত মামলাকারীর কোনও আবেদনই গ্রাহ্য করেনি। মামলাকারীকে সংশিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার পরামরশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00