Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণিপুর ঘটনায় শীর্ষ আদালতে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মণিপুর সহিংসতা খতিয়ে দেখতে যে তদন্তকারী কমিটি গঠন করা হয় সোমবার সেই কমিটি সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেছে। তিনটি রিপোর্ট পেশ করা হয়েছে। একটি রিপোর্টে মণিপুরের ঘটনায় ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর কথা জানানো হয়েছে। বিষয়টি বিবেচনা করে শুক্রবার রায় দেবে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে যে, তিনটি রিপোর্ট সমস্ত সংশ্লিষ্ট আইনজীবীকে দিতে বলা হয়েছে। কমিটি নথি হারানো এবং জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নীতির সাথে সামঞ্জস্য রেখে মণিপুর ক্ষতিপূরণ প্রকল্পকে আপগ্রেড করার প্রয়োজনীয়তার মতো বিষয়ে তিনটি রিপোর্ট দিয়েছে। প্রয়োজনীয় নথিগুলি পুনরায় জারি করার প্রয়োজন আছে, ক্ষতিপূরণ স্কিমকে আপগ্রেড করার এবং একটি নোডাল প্রশাসনিক বিশেষজ্ঞ নিয়োগ করার প্রয়োজনীয়তা রয়েছে বলেই রিপোর্টে বলা হয়েছে।

প্রসঙ্গত, মণিপুর হিংসার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রাক্তন তিন মহিলা  প্রধান বিচারপতির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তালের নেতৃত্বে কমিটি গঠন হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00