Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীর্ঘ অপেক্ষা শেষ! ২৭ বছর পর ফের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আসর বসছে ভারতে

৭১তম মিস ওয়ার্ল্ড ফাইনাল ভারতে অনুষ্ঠিত হবে৷ এবারে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সমস্ত আয়োজন করবে ভারত। আমি প্রায় ৩০ বছর আগে এই দেশে প্রথমবার আসি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষা শেষ! দীর্ঘ ২৭ বছর পর ফের ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের শীর্ষতম ‘বিউটি পেজেন্ট’ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। সূত্র অনুযায়ী, ৭১তম মিস ওয়ার্ল্ড বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত গোটা ভারতবাসী। সব আয়োজনও করবে দেশ। প্রায় ২৭ বছর পরে আবার সুন্দর মুহূর্তের তৈরি আমাদের ভারতবর্ষ। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি ঘোষণা করেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া মোর্লে। প্রায় তিন দশক পর মিস ওয়ার্ল্ড ২০২৩-এর আয়োজক হতে চলেছে ভারত, চাট্টিখানি কথা নয়। সূত্রের খবর, এই বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে এই প্রতিযোগীতা। তবে অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি। ভারতে সর্বশেষ ১৯৯৬ সালে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা মাসব্যাপী একটি ইভেন্ট, যা ১৩০ টিরও বেশি দেশের প্রতিযোগীরা সাক্ষী থাকবেন। প্রতিভা প্রদর্শন, ক্রীড়া চ্যালেঞ্জ এবং দাতব্য উদ্যোগ-সহ একাধিক কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রতিযোগীদের। প্রতিযোগীরা সবাই এক মাস ভারতে থাকবেন। ভারতের নানা জায়গা পরিদর্শন করবেন। পরিচয় করানো হবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে। গতকাল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপার্সন এবং সিইও জুলিয়া মোর্লে বলেছেন, ‘৭১তম মিস ওয়ার্ল্ড ফাইনাল ভারতে অনুষ্ঠিত হবে৷ এবারে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সমস্ত আয়োজন করবে ভারত। আমি প্রায় ৩০ বছর আগে এই দেশে প্রথমবার আসি। তারপর থেকেই ভারত আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বের সঙ্গে এই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ভাগ করে নিতে বেশ উত্তেজিত। মিস ওয়ার্ল্ড লিমিটেড এবং পিএমই এন্টারটেইনমেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে আকর্ষণী এবং দর্শনীয় করে তুলতে একসঙ্গে কাজ করবে।’

বর্তমান মিস ওয়ার্ল্ড, পোল্যান্ডের ক্যারোলিনা বিলাভস্কা। তাঁর কথায়, “পুরো বিশ্বের মধ্যে ভারত সবচেয়ে বড় আতিথেয়তা মূলক দেশ। এখানে আমার দ্বিতীয়বার এসেছি। ভারতবর্ষের বৈচিত্র্য, একতা, পরিবার, সম্মান, ভালবাসা-সবটাই আমরা বিশ্বকে দেখাতে চাই। এখানে দেখার জন্য আরও অনেক কিছু আছে, এবং পুরো বিশ্বকে এক মাসের জন্য এখানে নিয়ে আসছি আমরা।” একইভাবে উচ্ছ্বসিত এই অনুষ্ঠানের আয়োজক বর্তমান মিস ইন্ডিয়া সিনি শেঠি, যিনি এবার এই হাই-অকটেন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন। ভারত মোট ছ’বার মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতেছে। ১৯৬৬ সাল থেকে ভারতীয় সুন্দরীরা বিশ্বসুন্দরীর মুকুট পরছেন। ১৯৬৬ সালে ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী হয়েছিলেন রীতা ফারিয়া। ১৯৮৮ সালে ঐশ্বর্য রাই, ১৯৯৭ সালে ডায়ানা হেডেন, ১৯৯৯ সালে যুক্তামুখী, ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া এবং ২০১৭ সালের বিজয়ী মানুষী চিল্লার বিশ্বসুন্দরীর মুকুট জিতেছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00