Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভালুকের রাগ দেখে থরহরিকম্প বাঘ মামা, প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে দে ছুট..,ভাইরাল ভিডিও

মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় অবস্থিত সাতপুরা টাইগার রিজার্ভ থেকে সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ভাল্লুকের ভয়ে লেজ গুটিয়ে দে ছুট বাঘ মামার, প্রাণ বাঁচাতে একেবারে উর্ধ্বশ্বাসে দৌড়ে পালাল জঙ্গলের রাজা। কি অবাক হচ্ছেন তো? এমন ঘটনা শুনেছেন কখনও? সাধারণত বাঘ-সিংহ হিংস্র প্রাণী। তাদের দেখলেই ভয়ে হিমশিম খায় তাবড় তাবড় বন্যপ্রাণীরাও। যে তালিকায় ভাল্লুকও রয়েছে। কিন্তু এখানে ঘটল সম্পূর্ণ উলটপুরাণ! ভাল্লুকের রাগ থেকে নিজেকে বাঁচাতে একেবারে লেজ গুটিয়ে পালাল বাঘ মামা।

তবে প্রাণ বাঁচাতে ভাল্লুকের উপস্থিত বুদ্ধিকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা। কোথায় ঘটেছে এমন ঘটনা? মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় অবস্থিত সাতপুরা টাইগার রিজার্ভ থেকে সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাঘ শিকারের খোঁজে ভাল্লুকের কাছে পৌঁছেছে। যে নিজেকে জঙ্গলের রাজা মনে করে। কিন্তু কিছুটা দূরে যেতেই সে দেখতে পায়, ভাল্লুকটি একা নয়, সে তার পরিবারের সঙ্গে রয়েছে। এরপর বাঘ মামাকে দেখে শুরু থেকেই ভাল্লুকটি রেগেমেগে বাঘের কাছে যায়। এবং বাঘকে তাড়া করতেই বাঘটি উর্ধ্বশ্বাসে পালায়। একেবারে ভাল্লুকের কাছে জব্দ বাঘ মামা।

 

সকালের সাফারির সময় এই অপরূপ দৃশ্য দেখা মাত্রই ক্যামেরাবন্দী করে নেন প্রকৃতিবিদ রাম সিং। STR-এর জঙ্গল সাফারির এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাতপুরা টাইগার রিজার্ভ মাধাইয়ের এসডিও অঙ্কিত সিং জামোদও মোবাইলে ভিডিওটি রেকর্ড করেছেন। প্রসঙ্গত, সাতপুরা টাইগার রিজার্ভ থেকে রোমাঞ্চকর ছবি ভাইরাল হওয়া, এই প্রথম নয়, এর আগেও এই জঙ্গলে ভাল্লুক পরিবারকে দেখে পথ পাল্টেছিলেন জঙ্গলের রাজা। এছাড়াও শূকরের দ্বারা বাঘ শিকারের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00