নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ-বদ্রিনাথ জাতীয় সড়কের ঘোলথিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রী নিয়ে একটি টেম্পো ট্রাভেলার অলকনন্দা নদীতে পড়ে গিয়েছে। দুর্ঘটনার পরেই অগস্ত্যমুনি, রাতুদা ও গোচর থানার পুলিশ বাহিনী এবং এসডিআরএফ দল ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিক তথ্য অনুসারে, রুদ্রপ্রয়াগ থেকে ওপরের দিকে উঠছিল ট্রাভেলারটি। সেই সময় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
উদ্ধারকারী দলগুলি দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করে। কিছু আহতকে নিরাপদে সরিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। একটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হয়েছে, অন্যদের খোঁজে অনুসন্ধান চলছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে সাহায্য করছেন।
পুরো অভিযানটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। জেলা পুলিশ সাধারণ জনগণের কাছে ধৈর্য ধরে থাকার এবং কোনও ধরণের বিভ্রান্তিকর বা অসমর্থিত তথ্য বিশ্বাস না করার জন্য আবেদন জানিয়েছে।
পুলিশ সদর দফতরের মুখপাত্র আইজি নীলেশ আনন্দ ভরানে জানিয়েছেন, “একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, বাসটিতে চালক সহ মোট ১৯ জন ছিলেন। গাড়িতে মোট ১৮ জন যাত্রী ছিলেন।” দুর্ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ১০ জন এখনও পর্যন্ত নিখোঁজ। অনেকেই নদীতে পড়ার আগে গাড়ি থেকে লাফিয়ে পড়েছিলেন বলে বেঁচে যান।
গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে বলেছেন, “রুদ্রপ্রয়াগ জেলার ঘোলথিরে ১৮ জনকে নিয়ে একটি টেম্পো ট্র্যাভেলার অলকানন্দা নদীতে পড়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। উদ্ধার অভিযানের জন্য এসডিআরএফ, পুলিশ এবং প্রশাসনের দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।”
৩১ আসনের বাসটিতে চালকসহ চালক সহ ২০ জন যাত্রী ছিলেন। রাজস্থান এবং গুজরাতের পর্যটকরা চারধাম যাত্রার জন্য বাসে উঠেছিল।