Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদির কর্মসূচি ‘বয়কট’ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর, বিমানবন্দরে স্বাগতও জানাবেন না

একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের জন্য শনিবার তেলেঙ্গানায় যাচ্ছেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: চলতি বছরের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা ভোট। আর ওই ভোট ঘিরে ইতিমধ্যেই দক্ষিণী রাজ্যটিতে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্রীয় সমিতির সঙ্গে বিজেপির সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিধানসাভা ভোটে রাজনৈতিক ফায়দা লুটতে বেশ কয়েকৃটি প্রকপের উদ্বোধনে আজ শনিবারই তেলেঙ্গানায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর সঙ্গে এক মঞ্চে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এমনকী বেগমপেট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেও যাচ্ছেন না তিনি।

ভোটমুখী তেলেঙ্গানায় আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেকেন্দ্রাবাদ স্টেশনে সেকেন্দ্রাবাদ-তিরুপতি ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে্র চলাচলের আনুষ্ঠানিক সূচনা যেমন করবেন তেমনই সেকেন্দ্রাবাদ স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার কাজের শিলান্যাসও করবেন। সেকেন্দ্রাবাদ-মাহবুবনগর রেলপথের ডাবলিংকরণ ও বৈদ্যুতিকরণেরও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। তেলেঙ্গানার মানুষের মন জয়ের জন্য প্রায় ১১ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা হবে মোদির হাত ধরে।

শিষ্টাচার অনুযায়ী, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হাজির থাকার জন্য রেল মন্ত্রকের পক্ষ থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে আমন্ত্রণও জানানো হয়েছিল। যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তাঁর পক্ষে আজকের অনুষ্ঠানে হাজির থাকা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন ভারত রাষ্ট্রীয় সমিতির সুপ্রিমো। আর এ নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন বিআরএস ও বিজেপি নে্তৃত্ব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00