Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১ বছরের কিশোরীর গোপনাঙ্গে হাত ঢুকিয়ে যৌন হেনস্থা, তান্ত্রিককে গণধোলাই গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: গেরুয়া বসন পরলেই যে সাধু আর কাম-মুক্ত হওয়া যায় না, ফের তার প্রমাণ মিলল। ১১ বছরের এক কিশোরীর গোপনাঙ্গে হাত ঢুকিয়ে যৌন হেনস্থার অভিযোগে এক তান্ত্রিককে গণধোলাই দিল গ্রামবাসীরা। পরে ওই তান্ত্রিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তান্ত্রিককে গণধোলাই দেওয়ার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই ওই ভিডিও দেখে মন্তব্য করেছেন যেমন কর্ম, তেমন ফল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের মোহনলালগঞ্জে। মেকুলাল রাওয়াত নামে এক তান্ত্রিক গত কয়েক বছর ধরেই মোহনলালগঞ্জের বাইরে এক হাটের সামনে ডেরা বেঁধেছিল। নিজের ডেরাতেই তন্ত্র-মন্ত্রের সাহায্যে গ্রামের মানুষের নানা অসুখ সারানোর নাটক চালিয়ে যাচ্ছিল। গ্রামে বেশ কিছু জমিও কিনেছিল। নির্যাতিতা কিশোরীর বাবা-মা তান্ত্রিক মেকুলালের কাছ থেকে ওই জমি লিজে নিয়ে সেখানে চাষবাদ করতেন। গত শুক্রবার অন্যান্য দিনের মতো জমিতে কাজ করতে গিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। আচমকাই সেই সময় ঘটনাস্থলে পৌঁছয় মেকুলাল। তখন নির্যাতিতার বাবা-মা সরল বিশ্বাসে ওই তান্ত্রিককে জানান, তাদের খিদে পেয়েছে। জবাবে মেকুলাল জানান, গ্রামের দোকান থেকে তাঁরা সিঙারা কিনে আনুক।

ওই কথায় বিশ্বাস করে নিজেদের এক রত্তি মেয়েকে তান্ত্রিক মেকুলালের জিম্মায় রেখে গ্রামের দোকানে সিঙারা কিনতে চান নির্যাতিতার বাবা-মা। তান্ত্রিকের ডেরা থেকে বাড়িতে ফিরে ওই কিশোরী জানায়, মেকুলাল তার গোপনাঙ্গে হাত ঢুকিয়ে বাজে কাজ করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গেই কিশোরীর বাবা-মা গ্রামের অন্যান্য বাসিন্দাদের বিষয়টি জানায়। আর তার পরেই উত্তেজিত হয়ে গ্রামবাসীরা ওই তান্ত্রিকের ডেরায় হাজির হয়। বেধড়ক মারধর করে মেকুলালকে। প্রাণে বাঁচতে নিজের অপকর্মের কথা স্বীকার করার পাশাপাশি হাত জোড় করে ক্ষমাও চায় সে। যদিও তাতে লাভ হয়নি। বেধড়ক মারধরের পরে মেকুলালকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00