টানা ১৭ ঘন্টা জেরার পর মাদক মামলায় গ্রেফতার তামিল অভিনেতা

শ্রীকান্তের পর এবার তামিল অভিনেতা কৃষ্ণ। বিশাল মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীকান্তের পর এবার তামিল অভিনেতা কৃষ্ণ। বিশাল মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভিরা, মারি ২ এবং অন্যান্য ছবির জন্য পরিচিত। আজ বৃহস্পতিবার (২৬ জুন) চেন্নাই পুলিশ অভিনেতাকে একটি বড় মাদক মামলায় গ্রেফতার করেছে। একই অভিযোগে দিন কয়েক আগে তামিল অভিনেতা শ্রীকান্তকে গ্রেফতার করেছিল চেন্নাই পুলিশ। এর কয়েকদিন পর আবারও একই ঘটনা ঘটল। জানা গিয়েছে, মাদক মামলায় অভিযুক্ত হওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন কৃষ্ণ। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বুধবার তবে আটক করে চেন্নাই পুলিশ। যার পর তাঁকে ১৭ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর, অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

কৃষ্ণের সঙ্গে, মাদক ব্যবসায়ী কেভিনকেও গ্রেফতার করা হয়েছে। গত ২৩ জুন শ্রীকান্তকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই তদন্তে কৃষ্ণের নাম উঠে আসে। তাকে ৭ জুলাই, ২০২৫ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হবে। শ্রীকান্তের বিরুদ্ধে ৪.৭৮ টাকার কোকেন কেনার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতারের পর তাঁর রক্তের নমুনা মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানেই প্রমাণ হয় যে, অভিনেতা অবৈধ মাদক সেবন করতেন। আসলে গত কয়েক মাস আগে নুঙ্গামবাক্কামের একটি বেসরকারি বারে একটি ঝগড়ার ঘটনায় এআইএডিএমকে আইটি শাখার সদস্য টি প্রসাদকে গ্রেফতার করা হয়। তখন থেকেই এই ঘটনার সূত্রপাত। তাঁকে গ্রেফতারের ফলে রহস্যের জট খুলে যায়।

জানা যায়, তিনিই কোকেন সহ নিষিদ্ধ মাদকদ্রব্য শ্রীকান্তের কাছে সরবরাহ করতেন। প্রতিবেদনে বলা হয়েছে যে, থেইকিরাই চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত একটি পার্টির সময় শ্রীকান্ত প্রসাদের কাছ থেকে কোকেন কিনেছিলেন। যে ছবিটি প্রসাদ সহ-প্রযোজনা করেছিলেন। এই ছবিতে শ্রীকান্ত প্রধান ভূমিকায় অভিনয় করছিলেন। চেন্নাই পুলিশ এখন মাদক মামলার মূলে পৌঁছানোর জন্য তদন্ত শুরু করেছে এবং তামিল চলচ্চিত্র শিল্পের আরও উচ্চপদস্থ ব্যক্তিরা এই হুমকির সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]