Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রের রায়গড় উপকূলে রহস্যময় নৌকা, নড়েচড়ে বসল পুলিশ, বম্ব স্কোয়াড ও নৌবাহিনী

গতকাল গভীর রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলার রেভদান্ডা উপকূলের কাছে একটি সন্দেহভাজন নৌকার (Suspicious boat) দেখা মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার পরেই দেশের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট হয়েছে। শত্রুদেশের সর্বদা নজর রয়েছে ভারতে। তাতেই দেশের নিরাপত্তারক্ষীরা সর্বদা সজাগ রয়েছেন। জল-স্থল-আকাশ, কোনও পথই নিরাপদ নয়। সবদিক দিয়ে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে ভারতে। এমন আবহে গতকাল গভীর রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলার রেভদান্ডা উপকূলের কাছে একটি সন্দেহভাজন নৌকার (Suspicious boat) দেখা মিলেছে।

এই বিষয়টি নজরে আসার পরেই রায়গড় জেলার উপকূল রেখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই সন্দেহ ভাজন নৌকাকে দেখেই নৌবাহিনী, উপকূলরক্ষী, রায়গড় পুলিশ, বোমা সনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড, দ্রুত প্রতিক্রিয়া দল-সহ একাধিক প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন। তাঁদেরকে এখন ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। রেভদান্ডায় কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে নিরাপত্তা কর্মীরা নৌকাটি দেখতে পেয়েছেন বলে জানিয়েছে একজন নৌবাহিনীর কর্মকর্তা। সতর্কতার পর, রায়গড়ের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট আঁচল দালাল এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অভিযান তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বোটটিতে অন্য দেশের চিহ্ন রয়েছে এবং সম্ভবত আবহাওয়ার কারণে রায়গড় উপকূলে ভেসে এসেছে। ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে নৌকায় পৌঁছানোর প্রচেষ্টা ব্যাহত হয়েছে। দালাল নিজেই একটি বার্জ ব্যবহার করে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁকে ফিরে আসতে হয়েছিল। তিনি জানিয়েছেন, এই মূহুর্তে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00