Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মানুষ ভোট দিতে পারলেই আগরতলায় জিতবে তৃণমূল,’ দাবি সুস্মিতার

দীর্ঘ কিছু মাস ধরেই যে হারে সন্ত্রাস করছে বিজেপি নেতৃত্ব তাতে ভয় রয়েছে সাধারণ মানুষের মনে

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার পুরভোটের আগে কিছুটা চিন্তিত তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশন সব বুথকেই স্পর্শকাতর ঘোষণা করেছে, রয়েছে সশস্ত্র টিএসআর-এর নিরাপত্তা, তাও মানুষের মন থেকে ভয় কমানো যায় নি। দীর্ঘ কিছু মাস ধরেই যে হারে সন্ত্রাস করছে বিজেপি নেতৃত্ব তাতে ভয় রয়েছে সাধারণ মানুষের মনে। সেই ভয় কাটিয়ে ভোট দিলেই আগরতলা পুরসভায় জয় নিশ্চিত তৃণমূলের। বুধবার সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।

আগরতলার পুরভোট নিয়ে সুস্মিতা দেব জানিয়েছেন, ‘বিজেপি সমস্ত বুথ দখল করে নেবে। বুথে কোনও ভিভিপ্যাট নেই। মানুষ ভয় পাচ্ছে। নির্বাচন কমিশন এখনও কোনও উগ্যোগ নিচ্ছে না। ভয় পেলে মানুষ ভোট দিতে যাবে কীভাবে? সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল জিতবেই। পুলিশ তো দলদাস এখানে। পুলিশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আমাদের প্রার্থীদের খুন করার চেষ্টা হয়েছে। ভোটাররাও সুরক্ষিত নন। তাঁরা আতঙ্কে রয়েছেন। আদালত নির্দেশ দিলেও পরিস্থিতি তো রাজ্য প্রশাসনকে দেখতে হয়। বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের কথাতেই স্পষ্ট ত্রিপুরার পরিস্থিতি।’

যদিও দু’দিন আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে ত্রিপুরাবাসীকে জানিয়েছেন, ‘হাতে পদ্ম ফুল নিয়ে বুথে ভোট দিতে যান। তার পরে বুথে ঢুকেই নিজের ইচ্ছামত চিহ্নে গণতান্ত্রিক শক্তি প্রয়োগ করুন।’ সেই একই কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি এও বলেছেন, ‘আমরা আশা করছি মানুষ ভোট দিতে পারবে। ভোট দিতে পারলে তৃণমূলই জিতবে। কিন্তু নির্বাচন কমিশন এখনও ভিভিপ্যাট ও সিসিটিভি ক্যামেরা নেই। তাই বুথ দখল হলেও প্রকাশ্যে কিছু আসবে না।’

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

ত্রিপুরেশ্বরী মন্দিরে ‘আল্লাহ কে বান্দে …’ গেয়ে হিন্দুত্ববাদীদের হেনস্থার শিকার হিন্দু শিল্পী

পহেলগাঁও হামলার প্রতিবাদ, ত্রিপুরায় পাক পতাকায় ‘ঝাঁটা পেটা’ তৃতীয়লিঙ্গদের

ওষুধের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, পথে নামছে তৃণমূল

‘আমরাই সংখ্যাগুরু হব’ মন্তব্য নিয়ে ফিরহাদকে সতর্ক করল তৃণমূল

‘এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়’, এবার দিল্লিকে হুমকি দিলেন ইউনূসের আইন উপদেষ্টা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00