Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নিউজক্লিক’ মামলায় দিল্লি পুলিশের জবাব তলব সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘নিউজক্লিক’ এর সম্পাদক প্রবীর পুরকায়স্থের আবেদনের ভিত্তিতে দিল্লি পুলিশকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। ইউএপিএ আইনের অধীনে প্রবীর পুরকায়স্থ এবং এর এইচআর  অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এই মামলার অধীনে তাঁদের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পুরকায়স্থ ও চক্রবর্তী।  বৃহস্পতিবার বিচারপতি বি আর গাভাই এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে তাঁদের আবেদনটি শুনানিতে ওঠে। এই বিষয়ে পুলিশের কাছে প্রতিক্রিয়া জানতে নোটিশ জারি করা হয়। তিন সপ্তাহের মধ্যে পুলিশকে হলফনামা দিতে হবে।  মামলার পরবর্তী শুনানি ৩০ অক্টোবর।  

দিল্লি পুলিশের স্পেশাল সেল গত ৩ অক্টোবর ইউএপিএ’র ধারায় গ্রেপ্তার করে প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে। দিল্লির নিম্ন আদালত ১০ অক্টোবর তাঁদের ১০ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। এর মধ্যে তাঁরা দু’জনেই দিল্লি হাইকোর্টে ওই গ্রেপ্তারি ও হেফাজতের নির্দেশ বাতিলের আরজি পেশ করেন।  সেই আরজি খারিজ করে দেন দিল্লি হাইকোর্টের  বিচারপতি তুষার রাও গেদেলা।

উল্লেখ্য, নিউজক্লিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে চিনপন্থী প্রচারের অভিযোগ ওঠে।  প্রায় ৮৮টি স্থানে অভিযান চালিয়ে দিল্লি পুলিশ পুরকায়স্থ এবং চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল। তাঁদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়। চিন থেকে বিদেশি তহবিল গ্রহণ করে চিনপন্থী প্রোপাগণ্ডা প্রচারের অভিযোগ ওঠে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00