Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লালুর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে CBI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমির বিনিময় চাকরি কেলেঙ্কারি মামলায় চাপে পড়লেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। এবার সিবিআই  লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমির  বিনিময়ে চাকরি কেলেঙ্কারির মামলায় এক মাসের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে দিল্লি আদালত।  গত ২৯ শে জানুয়ারি সোমবার ইডির দফতরে হাজিরা দেন লালু। টানা ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তার ২৪ ঘণ্টা মধ্যেই সিবিআই  লালু এবং তার পরিবারের বিরুদ্ধে  দিল্লির আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে।

উল্লেখ্য , রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব রেলে চাকরি দেওয়ার বিনিময়ে বিহারের একাধিক জমি নিজের ও পরিবারের নামে করে নিয়েছিলেন বলে অভিযোগ। সম্প্রতিই সিবিআই চার্জশিটে বলা হয়, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল অবধি রেলে চাকরির বদলে কম মূল্য়ে বা বিনামূল্যেই জমি দেওয়া হয়েছিল। ভারতীয় রেলওয়ের নিয়োগের নিয়ম না মেনেই এই নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাই ফের ইডি তলব করলো লালু যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে।

প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন । তাঁর আগে ফের লালু এবং তেজস্বীকে ইডি তলব করায় চাপে পড়েছে লোকসভা নির্বাচনের বিরোধী ইন্ডিয়া জোট। একথায় লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00