Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপির বিরুদ্ধে মমতাই প্রধানমন্ত্রী পদে যোগ্য প্রার্থী, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

সুব্রহ্মণ্যম স্বামীর অভিমত, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সবচেয়ে ভালো মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করার মতো দম রাখেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি সাংসদ নন, দলের কোনও পদাধিকারীও নন। এমনকি নন দলের বিধায়ক বা কোনও রাজ্যের মন্ত্রীও। তবুও তিনি মুখ খুললে বা কিছু ট্যুইট করলে তা দেশজুড়ে আলোড়ন ফেলতে খুব একটা বেশি সময় লাগে না। কেননা তিনি যে সুব্রহ্মণ্যম স্বামী(Dr. Subramanian Swamy), বিজেপির অন্দরে থেকেও যে মোদি বিরোধিতায় সরব থাকা যায়, সেটা বার বার প্রমাণ করে চলেছেন তিনি। এই যেমন এবারও করলেন। ১২ ঘন্টা আগে ট্যুইট করেছেন তিনি। বেশি কিছু লেখেননি। সাকুল্যে ২ লাইন। আর সেই ২ লাইনই এখন জাতীয় স্তরের রাজনীতিতে ভূমিকম্প ঘটিয়ে চলেছে। কেননা তিনি, জানিয়ে দিয়েছেন, ‘According to me, the main PM candidate for Opposition can be Mamata Banerjee. All others in the Opposition don’t have her grit to challenge the BJP.’ অর্থাৎ তাঁর অভিমত বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সবচেয়ে ভালো মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা একমাত্র তিনিই বিজেপিকে চ্যালেঞ্জ করার মতো দম রাখেন যা আর কারও মধ্যে নেই।

আরও পড়ুন, ‘ক্ষমতা থাকলে আমায় টাচ করে দেখবেন’,  রাম-বামকে চ্যালেঞ্জ মমতার

এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে সুব্রহ্মণ্যম স্বামী দেশের প্রধানমন্ত্রীর পদ নিয়ে মুখ খুললেন কেন? ২০২৪ সালের লোকসভা নির্বাচন তো হয়ে গিয়েছে। কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতাতেও ফিরেছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। সেখানে বিজেপির(BJP) একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও মিত্র শরিক দলের অভাবও নেই। খুব বড় কোনও গন্ডগোল না হলে সরকার পড়ের যাওয়ার সম্ভাবনাও নেই। অন্তত খালি চোখে সেটাই তো মনে হচ্ছে। তাহলে হঠাৎ করে সুব্রহ্মণ্যম স্বামী প্রধানমন্ত্রী পদের প্রসঙ্গ টেনে আনলেন কেন? রাজনীতির কারবারিদের অভিমত, গতকালই হরিয়ানা আর জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই দুই রাজ্যেই ভোটের পরে বিজেপি ক্ষমতায় আসছেই এমন কোনও স্পষ্ট বার্তা কেউ দিতে পারেনি। আর যদি এই দুই রাজ্যের ক্ষমতায় কংগ্রেস বা বিজেপি বিরোধী কোনও দল কিংবা জোট ক্ষমতায় চলে আসে তাহলে নিঃসন্দেহে চাপ বাড়বে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের ওপরে। সেই চাপ সামলানো মুখের কথা হবে না বিজেপির পক্ষে।

আরও পড়ুন, ‘ধর্ষকের ফাঁসি চাই’, রবিবারের মধ্যে ডেডলাইন বেঁধে দিলেন মমতা

একই সঙ্গে লক্ষ্যণীয় কমিশন কিন্তু মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি। সেই সঙ্গে এটাও বাস্তব যত দিন যাচ্ছে মারাঠাভূমে ক্রমশই কোনঠাসা হচ্ছে বিজেপি। সেখানেও যদিও ভোটে বিজেপির হার হয় তাহলে মোটামুটি দেশজু্ড়ে একটা ট্রেন্ড তৈরি হয়ে যাবে যে দেশের মানুষ আর বিজেপিকে চাইছেন না। যখনই এই অভিমত প্রতিষ্ঠা পেয়ে যাবে, তখন কেন্দ্রের শরিকদলগুলিও বিজেপি থেকে দূরত্ব বাড়াতে শুরু করে দেবে যা সেই সরকারের পতন ডেকে আনবে। সেই হিসাবে রাজনীতির বিশারদদের অনুমান, নরেন্দ্র মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্ব পূর্ণ সময় ছুঁতে পারবে না। সেক্ষেত্রে দেশে অকাল নির্বাচন নেমে আসতে পারে। আর তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে, বিরোধী শিবিরের প্রধানমন্ত্রীর মুখ কে? রাহুল গান্ধি(Rahul Gandhi) নাকি অন্য কেউ? সেই প্রশ্নের উত্তরই ভাসিয়ে দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। রাহুলকে পিছনে ঠেলে তিনি এগিয়ে দিলেন মমতাকে। আর সবটাই ঘটল এমন একটা সময়ে যখন রাহুল আর জি কর কাণ্ড নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রকাশ্যেই। মমতাও পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাহুলকে, যা জাতীয় স্তরের রাজনীতিতে আবারও কংগ্রেস ও তৃণমূলের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00