Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরীক্ষা পিছোতে সহপাঠীর জিভ কেটে জেলবন্দি পড়ুয়ার অবশেষে জামিন

জামিন ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরীক্ষা পিছিয়ে দিতে সহপাঠীর জিভ কেটে খুনের ঘটনায় অভিযুক্ত পডু়য়ার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। জামিনের জন্য তার তরফ থেকে বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং জেকে মহেশ্বরীর ডিভিশন বেঞ্চে আর্জি জানান আইনজীবী মান্নান কুমার মিশ্র এবং আইনজীবী দুর্গা দত্ত। আর্জিতে তাঁরা বলেন, পাঁচ বছর ধরে অভিযুক্তকে আটকে রাখা হয়েছে। পুলিশ না চার্জশিট ফাইল করেছে না মামলার শুনানি হয়েছে। তাই, বিনা শুনানিতে কাউকে এভাবে আটকে রাখা যায় না। আইনজীবী মান্নান এবং আইন দুর্গা দত্তের আর্জি মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ।

ঘটনাটি ২০১৭-য়ের ৮ সেপ্টেম্বর। দুই পড়ুয়া গুরুগ্রামের রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের। অভিযুক্ত পড়ুয়া একাদশ শ্রেণির।আর জিভ কেটে খুন করে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া প্রদ্যুমনকে। মৃত পড়ুয়ার দেহ উদ্ধার হয় স্কুলের শৌচাগার থেকে। স্কুল কর্তৃপক্ষের সন্দেহ গিয়ে পড়ে স্কুল বাসচালকের ওপর। ঘটনার পরে পরে গুরুগ্রাম পুলিশ ওই বাস চালককে গ্রেফতার করে। অন্যদিকে, মৃত পড়ুয়ার পরিবার দাবি তোলে সিবিআই তদন্তের। একমাস বাদে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্তের দায়িত্ব তুলে নেয়। আর সিবিআই মাঠে নামার পর ঘটনা অন্যদিকে ঘুরে যায়। তদন্তে উঠে আসে বাস চালক নয়, ক্লাস টুয়ের পড়ুয়াকে জিভ কেটে খুন করেছে ওই স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ওই পড়ুয়াকে গ্রেফতার করে। জেরায় খুনের ঘটনা স্বীকারও করে নেয়। জানান, পরীক্ষা এবং শিক্ষক-অভিভাবকদের বৈঠক পিছিয়ে দিতেই সে খুনের পরিকল্পনা করে। যদিও অভিযুক্ত পড়ুয়ার পরিবারের অভিযোগ, তাকে মারধর করে খুনের কথা কবুল করানো হয়েছে।

আরও পড়ুন মামলার বিষয় শুনে মেজাজ হারালেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00