Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গল্প নয় সত্যি, পঞ্জাবে বাড়ির ছাদে ‘স্ট্যাচু অব লিবার্টি’!

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বের সপ্তম আশ্বর্যের অন্যতম হল ‘স্ট্যাচু অব লিবার্টি’। মার্কিন যুক্তরাষ্ট্রে বহু ভ্রমণপিপাসু মানুষ ভ্রমণ করে থাকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ দেখার জন্য। তবে এবার ‘স্ট্যাচু অব লিবার্টি’ আপনিও দেখতে পারেন। যুক্তরাষ্ট্রে নয় ভারতের পঞ্জাবে। এখানকার তার্ন তারান এলাকার মানুষ অসাধারণ কাজ করেছেন। তাঁরা নির্মাণাধীন একটি ভবনের (বিল্ডিং) ওপরে বিশ্বের সপ্তম আশ্বর্যের অন্যতম স্ট্যাচু অব লিবার্টির প্রতিরূপ (রেপ্লিকা) বানিয়েছেন। এটি হুবহু দেখতে ‘স্ট্যাচু অব লিবার্টি’ এর মত। কিছুক্ষণ এই নির্মাণটির দিকে তাকিয়ে থাকলে মনে হবে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছেন। 

বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থাপনাটির প্রতিরূপ একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গেছে যে, একটি ভবনের ছাদে স্থানীয়রা স্ট্যাচু অব লিবার্টির প্রতিরূপ স্থাপন করেছেন। সেখানে একটি ক্রেনও দেখা যায়। এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই কান্ড শুরু হয়ে যায়। অনেকে মজার মজার কমেন্ট করেন। ১ লাখ ২০ হাজারবার দেখা হয়েছে এই ছড়িয়ে পড়া ভিডিয়োটি।

একজন কমেন্টে লিখেছেন, ‘এটা নিশ্চয়ই একটি জলের ট্যাংক হবে। আপনি পঞ্জাবে উড়োজাহাজ, এসইউবি (স্পোর্টস ইউলিটি ভেহিক্যাল) গাড়িসহ নানা আকৃতির জলের ট্যাংক দেখতে পাবেন।’ আরও এক ব্যবহারকারী (সামাজিক মাধ্যম) লিখেছেন ‘নায়াগ্রা জলপ্রপাত বানানো উচিত। যাতে তাদের এসব শিল্পকর্ম থেকে কানাডাও যেন বাদ না পড়ে।’

সংবাদমাধ্যম সূত্রে খবর, পঞ্জাবের বিভিন্ন বাড়ির ছাদে নানা ধরনের এমনকি প্রাণীর আকৃতির জলের ট্যাংকের ভিডিও এবং ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব বাড়িতে উড়োজাহাজ, দোকান, ক্যাঙারু থেকে ঘোড়ার আকৃতির জলের ট্যাংক দেখা গেছে। এখানকার মানুষজন  তাঁদের বিশ্বাস, সম্পদ, আগ্রহ, পেশা ইত্যাদি তুলে ধরতে প্রায়ই ফুটবল, ধর্মীয় কোনো প্রতীক, গাড়ি ইত্যাদির মতো করে জলের ট্যাংক বানিয়ে থাকেন। তবে এই প্রতিরূপটি দেখে আশ্চর্য সকলেই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00