Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে আতশবাজি পোড়ানোর ছাড়পত্র দিল না সুপ্রিম কোর্ট

আপ সরকারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন দিওয়ালিতে (Diwali Festival) রাজধানী দিল্লিতে (Delhi) আতশবাজি (Firecrackers) পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা (Lift) বহাল থাকছে। বৃহস্পতিবার আতশবাজি (Firecrackers) পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা তুলতে রাজি হল না শীর্ষ আদালত (Apex Court)। নিষেধাজ্ঞা তোলার আর্জিতে সাড়া না দিয়ে উল্টে বিচারপতি এম আর শাহ (Justice M R Shah) আবেদনকারীদের উদ্দেশে বলেছেন, ‘উ‍ৎসব পালনের অনেক উপায় রয়েছে। সাধারণ মানুষকে মুক্ত ও স্বচ্ছ বাতাস নিতে দিন। আতশবাজির টাকা মিষ্টির জন্য খরচ করুন।’

পরিবেশ দূষণের কথা মাথায় রেখে উ‍ৎসবের মরসুমে রাজধানী দিল্লিতে আতশবাজি পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন। আপ সরকারের (AAP Government) নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। এদিন মামলার জরুরি শুনানির আর্জি জানিয়ে আবেদনকারীর আইনজীবী শশাঙ্ক শেখর বলেন, ‘হিন্দুদের অন্যতম উ‍ৎসবে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হোক। শীর্ষ আদালত কিন্তু গত বছর দেশজুড়ে আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেয়নি।’

জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি এম আর শাহ আবেদনকারীর আইনজীবীর উদ্দেশে পাল্টা বলেন, ‘আপনি দিল্লির দূষণ দেখেছেন? কেন আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হবে? উ‍ৎসব পালনের নানা পন্থা রয়েছে। সেই পন্থা অনুসরণ করুন। যে টাকায় আতশবাজি কিনবেন, সেই টাকা মিষ্টি খাওয়ার জন্য খরচ করুন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00