কাঁওয়ার যাত্রীদের পিষে দিল দ্রুতগতির গাড়ি, মর্মান্তিক মৃত্যু চার পুণ্যার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। সকলেই চলেছেন শিব দর্শণে। বাঙালির যেমন শ্রাবণ মানেই বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বর যাত্রা,
অবাঙালিদের তেমন কাঁওয়ার যাত্রা। এই বছরও পূণ্যার্জনে বহু মানুষ চলেছেন কাঁওয়ার যাত্রায়। তাতেই ঘটে গেল বিপদ। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি দ্রুতগামী গাড়ি পিষে দিয়ে গেল কাঁওয়ার যাত্রার উদ্দেশ্যে যাওয়া ভক্তদের। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন নিহত, আহত ২। বুধবার গভীর রাতে আগ্রা-মুম্বই জাতীয় সড়কের (এনএইচ-৩) কাছে শিবপুরী লিংক রোডে হেঁটে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কাঁওয়ার যাত্রীদের ধাক্কা দেওয়ার পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুতগামী গাড়িটি উল্টে যায় বলে জানা গিয়েছে। সিটি পুলিশ সুপার (সিএসপি) হিনা খানের মতে, গাড়িটি এতটাই দ্রুতবেগে আসছিল যে গাড়িটির একটি চাকা ফেটে গিয়েছিল। তিনজন কাঁওয়ার ভক্ত ঘটনাস্থলেই মারা যান। অন্য একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম পুরান বানজারা, রমেশ বানজারা, দীনেশ এবং ধর্মেন্দ্র। ঘটনার তদন্ত চলছে। গাড়ির আরোহীরা এখনও পর্যন্ত নিখোঁজ। গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে খবর।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করে এবং দোষীদের গ্রেফতারের দাবি জানায়। পুলিশ জানিয়েছে, কাঁওয়ার যাত্রীরা ঘাটিগ্রামের কাছে সিমারিয়া গ্রামের বাসিন্দা। ২২শে জুলাই সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের কাঁওয়ার যাত্রা রুটে খাবারের দোকানগুলির জন্য “QR” কোড নির্দেশিকা স্থগিত করতে অস্বীকৃতি জানায় এবং রুটের সমস্ত হোটেল মালিকদের আইনগত প্রয়োজনীয়তা অনুসারে তাদের লাইসেন্স এবং নিবন্ধন শংসাপত্র দেখানোর নির্দেশ দেয়। মামলার শুনানিকারী বেঞ্চ বলে, “আমাদের বলা হয়েছে যে আজ যাত্রার শেষ দিন। যাই হোক না কেন, এটি নিকট ভবিষ্যতে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব, এই পর্যায়ে আমরা কেবল একটি আদেশ জারি করব যে সমস্ত সংশ্লিষ্ট হোটেল মালিকদের আইনগত প্রয়োজনীয়তা অনুসারে লাইসেন্স এবং নিবন্ধন শংসাপত্র প্রদর্শনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে।”

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]