Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মৌসমভবন দিল মঙ্গলবার্তা, আন্দামানে পৌঁছে গেল মৌসুমী বায়ু

নির্ধারিত সময়ে আগেই প্রবেশ করল মৌসুমী বায়ু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তার আসার কথা ছিল আরও ছদিন বাদে। দিল্লির মৌসম ভবন জানিয়ে দিল, সোমবার আন্দামান-নিকোবরে পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মৌসমভবন থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, এদিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কোনও কোনও প্রান্ত থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।

দিল্লি থেকে মৌসমভবন বিবৃতি জারি করে জানিয়েছে, ‘আগামী দু থেকে তিনদিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কোনও কোনও অঞ্চলে, আন্দামান সমুদ্রে, আন্দামান দ্বীপে, বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য ভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা শক্তি সঞ্চয় করবে। এর ফলে, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্নাটকের দক্ষিণ ভাগে।’

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আন্দামানে প্রবেশের খবরে স্বস্তি ফেলছে সকলে। বিশেষ করে সেই সব রাজ্য, যারা গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহের সাক্ষী। দিল্লির তাপমাত্রা এক লাফে পৌঁছে গিয়েছে ৪৯ ডিগ্রি সেন্টিগ্রেডে। গরমে জ্বলছে পঞ্জাব ও হরিয়ানা।গরমের হাত থেকে রেহাই পাচ্ছে না জম্মু-কাশ্মীরের বাসিন্দারা।  অন্যান্য বছরের থেকে এই বছর সেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তীব্র দাবদাহের সাক্ষী দিল্লি সংলগ্ন অন্যান্য অঞ্চল। সকলেই এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো বসে রয়েছে। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় মৌসম ভবনের মঙ্গলবার্তায় কিছুটা হলেও মানসিক স্বস্তিতে দেশবাসী।

আরও পড়ুন গরমে ‘জ্বলছে’ দিল্লি, তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই ডিগ্রি, জারি রেড অ্যালার্ট

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00