Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুনেতে হেনস্থার শিকার দক্ষিণ কোরিয়ার ব্লগার, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুনেতে হেনস্থার মুখে পড়তে হল দক্ষিণ কোরিয়ার এক ব্লগারকে । এই ঘটনার জেরে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। জানা গিয়েছে, গত নভেম্বর মাসে পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ের রাভেট এলাকায় ভিডিও রেকর্ড করতে গিয়ে এক দক্ষিণ কোরিয়ান ব্লগারকে হেনস্থার মুখে পড়তে হয়। ওই দক্ষিণ কোরিয়ান ব্লগার হলেন কেলি। এই ঘটনায় অভিযুক্তদের কর্মকাণ্ড ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যায়।

এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন জন সাধারণ। এই হেনস্থার খবর প্রকাশ্যে আসতেই পুনের পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ইতিমধ্যেই পুনের পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। এই ঘটনা নিয়ে এসিপি সতীশ মানে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। ভাইরাল হওয়া সেই ফুটেজে দেখা যায়, কেলি স্থানীয় একটি দোকানে দোকানদার ও গ্রাহকদের সঙ্গে কথা বলছেন এবং ডাবের জল খাচ্ছেন । সেই সময় হঠাৎই এক ব্যক্তি কেলির গলায় হাত রেখে অশালীন আচরণ করেন।

কেলির নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা সত্ত্বেও ওই ব্যক্তি অশালীন আচরণ করে যায়। এই ঘটনার পর পুনের পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাভেত এলাকা থেকে সন্দেহভাজনকে খুঁজে বের করে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুনের পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশ বাহিনী। উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয় এরআগে ২০২২ সালে মুম্বাইয়ে দক্ষিণ কোরিয়ার আরেক ভ্লগারকে হেনস্থা করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00