Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশে জমি ঘিরে বিবাদ, তিন মহিলা-সহ পরিবারের ৬ জনকে গুলি করে খুন

নিহতদের মধ্যে তিন জন মহিলা এবং তিন জন পুরুষ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশে জমি ঘিরে বিবাদের জেরে গুলি চালনার ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা নাগাদ মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দু জনকে। নিহতদের মধ্যে তিন জন মহিলা এবং তিন জন পুরুষ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন বন্দুক নিয়ে নিরস্ত্র লোকজনের উপর গুলি চালাচ্ছে। জেলা সদর থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে লেপা গ্রামে এই ঘটনা ঘটেছে। ধীর সিং তোমার (Dheer Singh Tomar) এবং গজেন্দ্র সিং তোমার (Gajendra Singh Tomar) পরিবারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সাল থেকে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই সময় বিবাদের জেরে ধীর সিং তোমারের পরিবারের দুই সদস্য নিহত হন। সেই ঘটনার পর গজেন্দ্র সিং তোমার (Gajendra Singh Tomar) পরিবারের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে মীমাংসা হয়ে গিয়েছিল। সেই মত গ্রামে ফেররার পর আবার বদলা নেওয়ার জন্য অপরপক্ষ গুলি চালায় শুক্রবার। সেই গুলিতে মৃত্যু হয়েছে তিন মহিলা সহ একই পরিবারের ৬ জনের। এই ঘটনার পিছনে জড়িত রয়েছে এমন আট জনকে শনাক্ত করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00