Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেশন দোকানে মোদির ছবি না দেখে রেগে কাঁই সীতারমন

ন্যায্যমূল্যের রেশন দোকানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি না দেখে ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Share:

তেলেঙ্গানা : ন্যায্যমূল্যের রেশন দোকানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি না দেখে ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার তেলাঙ্গানা সফরে এসে সেখানে বিভিন্ন রেশনের দোকান ঘুরে দেখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একটি দোকানে প্রধানমন্ত্রীর ছবি দেখতে না পেয়ে রেগে গিয়ে প্রতিটি রেশন দোকানে মোদির ছবি রাখা বাধ্যতামূলক বলে ফরমান দেন তিনি।

দু’দিনের তেলেঙ্গানা সফরে শুক্রবার কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে কামারেডি জেলায় আসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে বীরকুর গ্রামের একটি রেশন দোকানে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা নিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন তিনি। এই প্রকল্পে প্রতিটি পরিবার বিনামূল্যে পাঁচ কেজি চাল পাচ্ছে কিনা, তা জানতে চান সীতারমন। পরিদর্শনের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী লক্ষ্য করেন যে, দোকানে প্রধানমন্ত্রীর ছবি বা ফ্লেক্স বোর্ড নেই। এটা দেখেই কামারেডির জেলাশাসক জিতেশ প্যাটেলের কাছে ক্ষোভপ্রকাশ করে কেন মোদির কোনও ফ্লেক্স বা বোর্ড নেই, তা জানতে চান। তিনি জেলাশাসককে স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটি রেশন দোকানে জন্য যেখানে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে চাল সরবরাহ করা হচ্ছে, সেখানে এই ফ্লেক্স বোর্ড  রাখা বাধ্যতামূলক। এরপরেই সীতারামন জেলাশাসককে জেলার সমস্ত রেশন দোকানগুলিতে মোদির ছবি লাগানোর নির্দেশ দেন। তিনি জানান, রেশনের দোকানগুলিতে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে কিনা, তা নিশ্চিত করার দায়িত্ব জেলাশাসকের। রেশন দোকান পরিদর্শনের সময় তাঁর চোখে পড়ে একজন ডিলার গ্রাহককে ভয় দেখাচ্ছেন। বিষয়টি নজরে আসার পরেই তিনি ওই রেশন ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দেন ।

বিষয়টিতে রাজনীতির রং লেগেছে। রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি রাখার বিষয়টির নিন্দা করেছেন তেলাঙ্গানার অর্থমন্ত্রী টি হরিশ রাও। তিনি বলেন, ‘এটা খুবই হাস্যকর যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোদির ছবি রেশনের দোকানে রাখার জন্য জোর দিচ্ছেন। এটা প্রধানমন্ত্রীর মর্যাদাক্ষুণ্ণ করা ছাড়া কিছুই নয়।’ তিনি আরও বলেন, ‘অনেক প্রধানমন্ত্রী দেশ শাসন করেছেন। কিন্তু তাঁরা কখনওই তাঁদের ছবি রেশন দোকানে রাখার জন্য জোর দেননি। বর্তমান কেন্দ্র সরকার সস্তার আচরণ করছে।’

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00