Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুপচাপ ঝাড়ুতে ছাপ, গুজরাতে বিজেপি কর্মীদের প্রতি বার্তা কেজরির

মোদি-অমিত শাহদের রাজ্য গুজরা্তে গিয়ে চুপচাপ ঝাড়ুতে ছাপ আওয়াজ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত : চুপচাপ ফুলে ছাপ। বাম জমানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগান বেশ জনপ্রিয় হয়েছিল। একই কায়দায় মোদি-অমিত শাহদের রাজ্য গুজরা্তে গিয়ে চুপচাপ ঝাড়ুতে ছাপ আওয়াজ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঝাড়ু হল আম আদমি পার্টির নির্নাচনী প্রতীক। বিজেপির হয়ে কাজ করে বিজেপির থেকে টাকা নিয়ে ভোটের সময় আপ প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলেন কেজরি।

দিল্লিতে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ করে গুজরাত সফরে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সফরের শেষ দিনে তিনি তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বিজেপিতেই থাকুন। বিজেপির হয়েই কাজ করুন। শুধু ভোটের সময় আম আদমি পার্টিকে ভোট দিন।’ ভোটে জেতার পর এর জন্য বিজেপি কর্মীদের সবরকম সুযোগ সুবিধা দেওয়ার নিশ্চয়তা দেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা বিজেপির কোনও নেতাকে নেব না। কিন্তু গেরুয়া শিবিরের পাতা প্রমুখ, বুথ কর্মী, মণ্ডল কর্মীরা আমাদের দলে স্বাগত। তাঁদের আমি প্রশ্ন করছি, এত বছর বিজেপির জন্য রক্ত-ঘাম ঝরিয়ে কী পেলেন?’ এরপরই বিজেপির নীচুতলার কর্মীদের উদ্দেশ্যে আপ সুপ্রিমো বলেন, ‘আপনারা বিজেপিতেই থাকুন। কারণ, অনেকে বিজেপি করার জন্য অর্থ পান। সেই টাকা নিন। কিন্তু ভোটের সময় ঝাড়ু প্রতীকে বোতাম টিপুন।’

প্রতিপক্ষের ঘরে সিঁধ কেটে ঢোকার অরবিন্দ কেজরিওয়ালের এই কৌশল অবশ্য নতুন কিছু নয়। বাম জমানায় একই কায়দায় ভোট আদায়ের চেষ্টা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুপচাপ ফুলে ছাপ স্লোগান তুলেছিলেন তিনি। সেই স্লোগান গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। তাই বলা যেতে পারে তৃণমূল সুপ্রিমোর এক দশক আগের স্লোগান ভিন্ন ভাবে মোদির রাজ্যে প্রয়োগের ডাক দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00